“সন্ত্রাসবাদীদের মত আচরণ হচ্ছে”, তিহারে কেজরিকে দেখে মন্তব্য ভগবন্ত মানের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তিহারে  বন্দি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ   করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। প্রায় আধ ঘণ্টা দুই নেতার মধ্যে বৈঠক হয়েছে । তবে বৈঠকের পর তিহার থেকে বেরিয়ে কেজরিকে নিয়ে ভগবন্ত মানে একের পর এক মন্তব্য করেন।

তিনি বলেন, “ অরবিন্দকে দেখে খুব কষ্ট লাগল। তিনি কোন সুযোগ-সুবিধা পাচ্ছেন না। কেজরি হাসপাতাল এবং স্কুল নির্মাণ নির্মাণ করেছেন।  জনসাধারণকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করেছিলেন। তাঁর সঙ্গে এমন আচরণ করা হচ্ছে যেন সে অনেক বড় সন্ত্রাসী। কেজরির কি অপরাধ?” বর্তমানে তিহার জেলের ২ নম্বর জেলে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে তাদের দুই নেতার মধ্যে কি নিয়ে কথা হয়েছে তা নিয়ে মুখ খোলেনি পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

উল্লেখ্য, গত ২১ মার্চ দিল্লি হাইকোর্ট গ্রেফতারি থেকে রক্ষকবচের আর্জি খারিজ করে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ওই গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর রাজনীতি। গ্রেফতার হলেও জেলে বসেই কেজরিওয়াল সরকার চালাবেন বলে আম আদমি পার্টির তরফে জানিয়ে দেওয়া হয়। টানা ১১ দিন ইডি হেফাজতে থাকার পরে গত ১ এপ্রিল আপের জাতীয় সমন্বয়ককে ১৫ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের বিচারক কাবেরী বাওয়েজা। ওই নির্দেশের পরেই তিহাড় জেলেই রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন