Loading live market data...
Loading active stocks...
Connecting...

মোদি রাজ্যের মন্দির থেকে গ্রেফতার সলমানের বাড়িতে গুলি চালানো দুই চক্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতের ভুজে একটি মন্দির থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

মুম্বই পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেল নাগাদ গুজরাতের ভুজ এলাকা থেকে ভিকি সাহেব গুপ্তা ও সাগর শ্রীযোগেন্দ্র পালকে গ্রেফতার করা হয়েছে। এরা দুজনে ভুজের একটি মন্দিরে লুকিয়ে ছিল বলে জানা গিয়েছে। সোমবার এদেরকে গ্রেফতার করা হলেও বিষয়টি মঙ্গলবার প্রকাশ্যে আনা হয়। জানা গিয়েছে, ভিকি সাহেব ও সাগর শ্রীযোগেন্দ্র দুজনেরই বাড়ি বিহারে। এই দুই ব্যক্তি মোটরবাইরে করে এসে রবিবার ভোরে অভিনেতা সলমন খানের বাড়ির বাইরে দুই রাউন্ড গুলি চালিয়ে চলে যায়। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা সম্ভব হয়েছে।

এখনও পর্যন্ত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ধৃত দুজন রায়গড় জেলা থেকে মোটরবাইকটি কিনেছিল। তারা পানভিল থেকে মুম্বইয়ে ওই মোটরবাইকে করে এসেছিল। জানা গিয়েছে, পানভিলে একটি বাড়ি ভাড়া করে থাকতেন ওই ২ অভিযুক্ত। যে মোটারবাইকে করে সলমনের বাড়িতে অভিযান চালানো হয়েছিল, সেটি সলমনের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মাউন্ড মেরি চার্চের কাছে রাখা ছিল। তদন্তকারীরা জানতে পেরেছেন, মোটরবাইকের মালিক অতি সম্প্রতি ওই মোটরবাইকটিকে বিক্রি করেছিলেন।

তদন্তকারীদের মতে, ধৃত ওই ২ ব্যক্তিই লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর লোক। উল্লেখ্য, সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনার পরই লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই গোটা ঘটনার দায় স্বীকার করেছেন ও অনলাইন পোস্টে বলিউড অভিনেতাকে সতর্ক করে দিয়েছেন।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত