আমদাবাদ-বডোডরা এক্সপ্রেসওয়েতে তেলের ট্যাঙ্কারে গাড়ির ধাক্কা, নিহত ১০

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: ফের ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল আমদাবাদ-বডোডরা এক্সপ্রেসওয়ে।  বুধবার দুপুরে আমদাবাদ-বডোডরা এক্সপ্রেসওয়ের নাদিয়াদের কাছে তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে যাত্রী বাহী গাড়ির সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ১০ জন। গুরুতর জখম হয়েছেন আরও একজন। আহতকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে বেশ খানিকক্ষণ এক্সপ্রেসওয়েতে যান চলাচলে বিঘ্ন ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন দুপুরে আমদাবাদ-বডোডরা এক্সপ্রেসওয়ে নাদিয়াদের কাছে তেলবাহী ট্যাঙ্কারকে পিছন থেকে ধাক্কা মারে যাত্রীবাহী একটি যাত্রীবাহী এসইউভি গাড়ি। প্রচণ্ড গতিতে ধাক্কা মারায় দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। বিকট শব্দ হওয়ায় স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছন। খবর পাঠানো হয় জাতীয় সড়কে টহলদারি পুলিশ ও দমকলকে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল কর্মীরা। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ভিতর থেকে আট যাত্রীর নিথর দেহ উদ্ধার করেন। তিনজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দু’জনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, তেলবাহী ট্যাঙ্কারটি নির্দিষ্ট গতি মেনেই চলছিল। যাত্রী বাহী গাড়িটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। গতি নিয়ন্ত্রণ করতে না পেরেই যাত্রীবাহী গাড়িটি পিছন থেকে ধাক্কা মারে। দুর্ঘটনার পরে আমদাবাদ-বডোডরা এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বেশ খানিকক্ষণের চেষ্টায় ফের যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়।

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর