তিহাড়ে চুটিয়ে আম-মিষ্টি খাচ্ছেন কেজরি, আদালতে দাবি ইডি’র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  আবগারি দুর্নীতি মামলায় তিহার জেলের বন্দি রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আর এইসময় জেলের মধ্যে দেদার আম, মিষ্টি খাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাই নিয়ে এবার আদালতে অভিযোগ জানাল ইডি।

এদিন আদালরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে,” অরবিন্দ কেজরিওয়ালের সুগার রয়েছে। তাও তিনি প্রতিদিন আম, আলু পুরি এবং মিষ্টি খাচ্ছেন। যাতে তাঁর শরীরে সুগারের পরিমাণ বেড়ে যায়। আর তাতেই তিনি শারীরিক অসুস্থতা দেখিয়ে জামিনের আর্জি  করতে পারবেন।“ পাশাপাশি এদিন কেজরির মেডিক্যাল রিপোর্ট সামনে আনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি জানিয়েছে, ১ এপ্রিল তিহার জেলে আনার দিন দিল্লির মুখ্যমন্ত্রীর রক্তে শর্করার মাত্রা ছিল ১৩৯ মিলিগ্রাম/ডেসিলিটার। ১৪ এপ্রিল সকালে তা বেড়ে হয়েছে ২৭৬ মিলিগ্রাম/ডেসিলিটার। এদিন আদালতে ইডি জানিয়েছে, “চিকিৎসকদের ২৪ ঘণ্টা দিল্লির মুখ্যমন্ত্রীর  জেলে রাখা হয়েছে। প্রতিদিন তাঁর রক্তে শর্করার মাত্রা দিনে দু’বার মাপা হচ্ছে।“

উল্লেখ্য, বৃহস্পতিবার আদালত তিহার জেল কর্তৃপক্ষকে অরবিন্দ কেজরিওয়াল কী  খাবার খাচ্ছেন সেই তথ্য জমা দিতে বলে।  আর তখনই সামনে এল দিল্লির মুখ্যমন্ত্রীর দেদার আম- মিষ্টি খাওয়ার কথা। এরপরেই কেজরিওয়ালের প্রেসক্রিপশন করা খাদ্যাভ্যাসের তালিকা চায় আদালত। শুক্রবার হবে এই মামলার পরবর্তী শুনানি।

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করায় গ্রেফতার যুবক

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ