প্রথম ২ ঘন্টাতেই কমিশনের কাছে ৩৭টি অভিযোগ তৃণমূলের

সকাল ৯টা পর্যন্ত রাজ্যের ৩টি লোকসভা কেন্দ্রে গড়ে ১৫.০৯ শতাংশ ভোট পড়েছে। ভোটদানের নিরিখে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে বাংলাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: এদিন সকাল থেকে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) প্রথম দফার ভোটগ্রহণের(Polling) কাজ। এদিন সকাল ৭টা থেকে শুরু হয়েছে সেই ভোটগ্রহণের পালা। এদিন দেশের ১০২টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। এর ১০২টি কেন্দ্রের মধ্যে বাংলার(Bengal) ৩টি লোকসভা কেন্দ্রও রয়েছে। সেই ৩ কেন্দ্র হল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। এই ৩ কেন্দ্রে ভোট শুরুর প্রথম ২ ঘন্টার মধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) তরফে নির্বাচন কমিশনের(ECI) কাছে মোট ৩৭টি অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিন কোচবিহার লোকসভা কেন্দ্রের ২০৪৩টি বুথে ভোটাধিকার প্রয়োগ করবেন ১০ লক্ষ ১৪ হাজার ৮৬৪ জন পুরুষ এবং ৯ লক্ষ ৫১ হাজার ৯৯৬ জন মহিলা ভোটার। আলিপুরদুয়ারে ১৮৬৭টি বুথে ভোটাধিকার প্রয়োগ করার কথা ৮ লক্ষ ৮৯ হাজার ১৯ জন পুরুষ এবং ৮ লক্ষ ৮৪ হাজার ৮৭১ জন মহিলা ভোটারের। জলপাইগুড়িতে ১৯০৪টি বুথে ভোটাধিকার প্রয়োগ করার কথা ৯ লক্ষ ৫৮ হাজার ৬১১জন পুরুষের এবং ৯ লক্ষ ২৭ হাজার ৩৩৯ জন মহিলার।

উনিশের লোকসভা নির্বাচনে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি ৩ কেন্দ্রেই জয়ী হয়েছিল বিজেপি। কিন্তু ৫ বছর বাদে এবারে সেই ছবিটাই আমূল বদলে গিয়েছে। কার্যত বিজেপির ঘাড়ে ৩ লোকসভা কেন্দ্রেই নিশ্বাস ফেলছে তৃণমূল। এদিন এই ৩টি কেন্দ্রের ক্ষেত্রে দুই দলই বুক ঠুকে দাবি করছে মানুষ তাঁদেরকেই বেছে নেবে। কার্যত কোনও দলই কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে কথা বলতে চাইছে না। আর সেই কারণেই এদিন সকাল থেকেই ৩ লোকসভা কেন্দ্রেই তৃণমূল ও বিজেপির মধ্যে দফায় দফায় নানা এলাকায় বাদানুনাদ থেকে সংঘর্ষের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে।

তৃণমূল কমিশনের কাছে যে ৩৭টি অভিযোগ করেছে তার মধ্যে ৩০টি অভিযোগই কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার জন্য। তুলনামূলক ভাবে জলপাইগুড়িতে কিছুটা শান্তির আবহে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত সব থেকে বেশি অশান্তির খবর মিলেছে কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে। একই সঙ্গে জানা গিয়েছে, সকাল ৯টা পর্যন্ত রাজ্যের ৩টি লোকসভা কেন্দ্রে গড়ে ১৫.০৯ শতাংশ ভোট পড়েছে। কোচবিহারে ভোট পড়েছে ১৫.২৬ শতাংশ, আলিপুরদুয়ারে ১৫.৯১ শতাংশ এবং জলপাইগুড়িতে ১৪.১৩ শতাংশ ভোট পড়েছে। শুধু তাই নয়, দেশে এদিন যে ১০২টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে সেই সব জায়গার ভোটদানের নিরিখে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে বাংলাই।

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১

NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

প্রতারণার খপ্পরে রণিত রায়, তাঁর নাম ভাঙিয়ে মহিলাদের থেকে টাকা লুট, ভক্তদের সতর্ক

‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে পর পর হাতির হানা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল দু’জনের

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক

ঐতিহাসিক ম্যাকাঞ্জি পার্ক হল মাফিয়া মুক্ত, বিজেপি বিধায়কের উদ্যোগেই ফিরল স্বস্তি

বুকে-পিঠে আঘাত, হালিশহরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী