বোলপুরে যুবকের সঙ্গে প্রণয়ের জের, গৃহবধূর মাথার চুল কেটে ঘরছাড়া করলেন গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: বুধবার রাতে মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকলো বোলপুর থানার সিয়ান মুলক গ্রাম পঞ্চায়েতের মোল্লা বাগান কাজীপাড়া। স্বামীকে ছেড়ে অন্য যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্ক থাকায় ওই গৃহবধুর মাথার চুল কেটে দিলেন গ্রামবাসীরা। তারপরে রাতেই তাকে ও তার স্বামীকে গ্রাম থেকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। নিজের ছেলে ও বৌমার উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ টুকুও ভয় করতে পারেনি তার পরিবারের সদস্যরা। যদি তাদেরও গ্রাম থেকে মারধর করে বার করে দেওয়া হয় বা এক ঘরে করে দেওয়া হয় সেই আতঙ্কে, বোলপুর থানায়(Boalpur P.S.) কোন অভিযোগ করতে পারেননি।

তারপর বৃহস্পতিবার বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন নিগৃহীত ওই গৃহবধূ ও তার স্বামী। পরে শুক্রবার বোলপুর থানায় এসে বিচারের দাবিতে বিক্ষোভ দেখান তারা। প্রসঙ্গত, তিন মাস আগে সিয়ানের কাজীপাড়ার ওই গৃহবধূ তার স্বামীকে ছেড়ে পাশের পাড়ার এক যুবকের সঙ্গে ঘর ছেড়ে চলে যান। কিন্তু কিছুদিন পরে তিনি ফিরে আসেন। গ্রামীণভাবে মীমাংসার পর স্বামীর সঙ্গে ঘর করতে শুরু করেন। কিন্তু আবারো প্রেমের টানে ওই যুবকের সঙ্গে স্বামীর ঘর ছেড়ে চলে যান ওই গৃহবধূ। গত বুধবার রাতে আবার নিজের স্বামীর বাড়ি ফিরে আসেন গৃহবধূ। তাকে দেখেই ক্ষোভে(Agitation) ফেটে পড়েন গ্রামবাসীরা।

এমনকি তার স্বামীকেও ওই মহিলার সঙ্গে সংসার করতে নিষেধ করা হয়। কিন্তু নিজের স্ত্রীকে ছাড়তে চাননি গৃহবধূর স্বামী। অভিযোগ তারপরই গ্রামবাসীরা চড়াও হয়ে গৃহবধুর চুল কেটে দেয় পাশাপাশি স্বামী ও স্ত্রী দুজনকেই ব্যাপকভাবে মারধর করেন। এমনকি ঘটনার ভিডিও (Video)মোবাইলে বন্দী করে নেন অনেকে। তারপরে তাদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। অত্যন্ত আতঙ্কের সঙ্গে একদিন কাটানোর পর শুক্রবার দুপুরে বোলপুর থানায় এসে কান্নায় ভেঙে পড়েন ওই গৃহবধূ(House Wief)। তার উপর হওয়া এই বর্বরোচিত অত্যাচারের বিচার চেয়েছেন নির্যাতিতা।

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?