বিধানসভা ভোটে বিজেডির হয়ে লড়ছেন ওড়িয়া নায়িকা বর্ষা প্রিয়দর্শিনী

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: ওড়িশায় ভোট রাজনীতিতে দীর্ঘদিন ধরেই নাম লিখিয়েছিলেন রূপালী পর্দার অভিনেতা-অভিনেত্রীরা। সেই তালিকায় সর্বশেষ সংযোজন ওড়িশা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বর্ষা প্রিয়দর্শিনী। বরছানা বিধানসভা আসনে শাসকদল বিজু জনতা দলের হয়ে লড়ছেন তিনি। গত বৃহস্পতিবারই নবীন পট্টনায়কের দলে যোগ দিয়েছিলেন তিনি। আর দলে নাম লেখানোর ৪৮ ঘন্টার মধ্যেই বিধানসভা ভোটের টিকিট পেয়ে গেলেন।

ওড়িশায় লোকসভা ভোটের সঙ্গেই রাজ্য বিধানসভার ভোট হচ্ছে। শনিবার বিধানসভা ভোটের জন্য ষষ্ঠ দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজু জনতা দল। ষষ্ঠ দফার তালিকায় ৯ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সবচেয়ে লক্ষ্যণীয়, গতবারের জয়ী সাত বিধায়ককে টিকিট দেয়নি শাসকদল। তার পরিবর্তে নয়া প্রার্থী দাঁড় করানো হয়েছে।

তালিকা অনুযায়ী, বরছানা কেন্দ্রের বিদায়ী বিধায়ক  অমর প্রসাদ শতপথিকে এবার আর টিকিট দেওয়া হয়নি। তাঁর জায়গায় দাঁড় করানো হয়েছে ওড়িশার জনপ্রিয় অভিনেত্রী বর্ষা প্রিয়দর্শিনীকে। চাম্পুয়া আসনে গতবারের বিধায়ক মীনাক্ষী মহান্তকে আর প্রার্থী করা হয়নি। সেখানে প্রার্থী করা হয়েছে সনাতন মহাকুড়। চিলিকা আসনে দাঁড় করানো হয়েছে প্রাক্তন বিধায়ক রঘুনাথ সাহুকে। ওই আসনের বর্তমান বিধায়ক প্রশান্ত জগদেব সম্প্রতি দল থেকে বহিষ্কার করা হয়েছে। আনন্দপুর আসনে বিদায়ী বিধায়ক ভাগিরথী শেঠিকে এবার আর দাঁড় করানো হয়নি। তাঁর জায়গায় প্রার্থী করা হয়েছে অভিমন্যু শেঠিকে। শিমুলিয়া আসনেও বিদায়ী বিধায়ক জ্যোতিরঞ্জন পানিগ্রাহীকে টিকিট দেওয়া হয়নি। সেখানে দাঁড় করানো হয়েছে সুভাষিনী সাহুকে। রেমুনা বিধানসভার বিধায়ক সুধাশুশেখর পারিদাকে কয়েক মাস আগেই বিজেডি থেকে বহিষ্কার করা হয়েছিল। তাঁর জায়গায় ওই আসনে বিদ্যাস্মিতা মাহালিককে।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি