আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডাক্তার নেই, কম্পাউন্ডারের করা অস্ত্রোপচারের মাঝেই মৃত্যু মহিলার

নিজস্ব প্রতিনিধি : প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার নেই। ছিল শুধু কম্পাউন্ডার। সেই কম্পাউন্ডারই করলেন অস্ত্রোপচার। কিন্তু সেই অস্ত্রোপচারে বাঁচানো গেল না ২৮ বছরের মহিলাকে। পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তীপুরের মুশরিঘরারি এলাকায়। যেখানে এই ঘটনাটি ঘটেছে, সেটি পটনা থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। জানা গিয়েছে, মৃত মহিলার নাম ববিতা দেবী। জানা গিয়েছে, ববিতার আত্মীয়রা যখন স্বাস্থ্যকেন্দ্রে ববিতাকে নিয়ে যান, তখন স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা জানান, স্বাস্থ্যকেন্দ্রে কোনও ডাক্তার নেই। অগত্যা স্বাস্থ্যকেন্দ্রে থাকা কম্পাউন্ডারই অস্ত্রোপচারের জন্য প্রস্তুতি নিলেন। কিন্তু সেই অস্ত্রোপচার সফল হয়নি। অস্ত্রোপচারের মাঝেই মৃত্যু হল ববিতার।

ববিতার পরিবারের এক আত্মীয় জানান, দীর্ঘক্ষণ স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে ফেলে রাখার পর ববিতা কেমন আছে, সেবিষয়ে তাঁদের কিছু জানানো হয়নি। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে থাকাকালীনই আসলে ববিতার মৃত্যু হয়েছিল। কিন্তু জোর করে ববিতাকে দশ কিলোমিটার দূরে মোহনপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের অভিযোগ, মুসরিঘরারির কোনও স্বাস্থ্যকেন্দ্রেই কোনও চিকিৎসক বা জুনিয়র ডাক্তার নেই। কম্পাউন্ডারই ডাক্তারের কাজ করেন। ইতিমধ্যে গোটা ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন মহিলার পরিবারের সদস্যরা। তদন্তকারী অফিসার ফইজুল আনসারি জানান, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যারাই এই ঘটনার জন্য দায়ী, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই জামিন পেলেন আই-প্যাক কর্তা বিনেশ চান্দেল

অনলাইন গেমিংয়ে বিপুল লোকসান, নিজেকে বাঁচাতে যা করলেন যুবক…

গরমকে হার মানিয়ে বিয়ের শোভাযাত্রায় চলল ‘মোবাইল কুলার’, শোরগোল নেটদুনিয়ায়

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

রানওয়ে নয়, এবার জলেই ল্যান্ডিং! ভারতে শুরু হতে চলেছে প্রথম বাণিজ্যিক সি-প্লেন পরিষেবা

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ