ইন্ডিয়া জোটের সমাবেশ থেকে কেজরির মৃত্যু নিয়ে আশঙ্কা প্রকাশ স্ত্রী সুনীতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের আবহে রাঁচিতে চলছে বিরোধী INDIA জোটের বৈঠক। আর সেখানে উপস্থিত হয়েছেন বিরোধী শিবিরের নেতৃত্বদের পাশাপাশি জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা কেজরিওয়াল। রবিবার সেই বৈঠক থেকেই তিনি স্বামী অরবিন্দ কেজরিওয়ালের মৃত্যুর আশঙ্কা করলেন।

এদিনের সভা থেকে কি বললেন সুনীতা কেজরিওয়াল?  তিনি বলেন, “ অরবিন্দ কেজরিওয়ালের সুগার রয়েছে। টানা ১২ বছর ধরে তিনি  প্রতিদিন ৫০ ইউনিট ইনসুলিন  নেন। তবে তিহার জেল তাঁকে ইনসুলিন নিতে দিচ্ছে না। তারা আমার স্বামীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তবে অরবিন্দ কেজরিওয়াল জেলে থেকেও ভারত মাতাকে নিয়ে চিন্তিত।” পাশাপাশি  সুনীতা আরও বলেন, “ কেজরির ক্ষমতার ওপর কোন লোভ নেই। তিনি শুধু মাত্র দেশের সেবা করে যেতে চান। ”  

উল্লেখ্য এই প্রথম নয়, এর আগে অরবিন্দ কেজরিওয়ালের মৃত্যুর আশঙ্কা করেছে আম আদমি পার্টির  মুখপাত্র সৌরভ ভরদ্বাজ। গত ২০ এপ্রিল সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি অরবিন্দ কেজরিওয়ালকে মৃত্যু দিকে ঠেলে দেওয়া হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী গত ২০-২২ বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন। তবুও তাঁকে তিহার জেলে  ইনসুলিন দেওয়া হচ্ছে না।”    সৌরভ ভরদ্বাজের এই  বক্তব্যের পর অরবিন্দ কেজরিওয়ালের মৃত্যুর  আশঙ্কা প্রকাশ করলেন স্ত্রী সুনীতা।

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭