শিলিগুড়িতে বিজেপি নেতার গাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: জলপাইগুড়ি পর এবার শিলিগুড়ি। সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর এলাকায় এক বিজেপি নেতার গাড়িতে নাকা চেকিং এর সময় তল্লাশি চালিয়ে দেড় লক্ষ টাকা নগদ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যান নির্বাচন কমিশনের আধিকারিকেরা। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার হওয়া টাকা গোনা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই টাকা গাড়িতে নিয়ে ঘুরছিলেন ঘোষ পুকুরের বিজেপি মন্ডল সভাপতি সঞ্জয় সিংহ(Sanjay Sinha)। তার সঙ্গে ওই গাড়িতে ছিলেন বিজেপির পঞ্চায়েত সদস্য লক্ষণ সিংয়ের ছেলে সহ আরো দুজন। পুলিশের কাছে খবর ছিল তারা গ্রামে গ্রামে টাকা নিয়ে যাচ্ছিলেন।

গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার ঘোষপুকুর মোড়ে(Ghoshpukur Crossing) নাকা চেকিংয়ে তল্লাশি চালানোর সময় এই গাড়িটি থামিয়ে সেখান থেকে উদ্ধার হয় দেড় লক্ষ টাকা। নির্বাচন আচরণবিধি থাকায় এই সময় এই পরিমাণ টাকা গাড়িতে করে নিয়ে ঘোরার অনুমতি নেই। এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এলো এবং তার কোন নথি আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃত বিজেপি নেতাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওই টাকা আটক করা হয়েছে। এই টাকা উদ্ধার প্রসঙ্গে দার্জিলিং জেলার তৃণমূলের মুখপাত্র বেদব্রত দত্ত(Bedabratya Dutta) বলেন বিজেপি গোটা দেশে স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করার উদ্দেশ্যে এগিয়ে চলেছে।

বাংলার বিভিন্ন প্রান্তে বিজেপির যত নেতা আছেন তারা এভাবে আর্থিক কেলেঙ্কারি সঙ্গে যুক্ত। বিজেপির যে বিপুল পরিমাণ অর্থ আছে ভোটের আগে তারা এভাবেই কাজে লাগায়। মানুষের উপকারে আসে না তারা। অন্যদিকে বিজেপির দার্জিলিং জেলা সভাপতি অরুন মন্ডল(Arun Mandal) জানিয়েছেন, যে পরিমাণ টাকা আটক হয়েছে তা বিলিয়ে দেওয়ার মতো নয়। তৃণমূলের ঘরে এর থেকে অনেক বেশি টাকা রয়েছে। তার দাবি ,আটক টাকা বিজেপি নেতা তার উপার্জিত অর্থ নিয়ে কোন প্রয়োজনে যাচ্ছিলেন ।সেই টাকা বিল হচ্ছে বলে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’