‘লক্ষ্মীর ভাণ্ডার চাইলে বিজেপির ভাণ্ডারকে উপড়ে ফেলতে হবে’, বার্তা মমতার

আপনারা চান লক্ষ্মীর ভাণ্ডার চলুক? তাহলে বিজেপি ভাণ্ডারটাকে উপড়ে দিন। লক্ষ্মীর ভাণ্ডার চলছে, চলবে - কেশিয়াড়ীর মাটি থেকে বার্তা মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে এবার বিজেপিকে উপড়ে ফেলার বার্তা দিলেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ীর(Keshiary) ঘোলাই মাঠে ছিল মমতার সভা। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে(Midnapur Constituency) তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী ও মেদিনীপুরের তৃণমূল(TMC) বিধায়িকা জুন মালিয়ার সমর্থনে ছিল এই সভা। সেই সভা থেকেই মমতা বিজেপির(BJP) ভাণ্ডার উপড়ে ফেলার ডাক দেন। তাঁর এই ডাক বাংলার মহিলা সমাজে বেশ প্রভাব ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। চলতি লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আগে উত্তরবঙ্গের কোচবিহার জেলার এক বিজেপি নেত্রী কার্যত হুমকি দিয়েছিলেন যে, কেন্দ্রে তৃতীয়বার নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় এলে বাংলার ক্ষমতাসীন সরকারকে ফেলে দেওয়া হবে এবং লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে। সেই হুমকিকেই তারপর থেকে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করে চলেছে তৃণমূল। নিয়ম করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের প্রতিটি জনসভা থেকে তা জনসাধারণের কাছে তুলে ধরছেন। প্রচারে বেড়িয়ে ওই বিজেপি নেত্রীর অডিও শোনাচ্ছেন তাঁরা আমজনতাকে।  

এদিনের সভা থেকে মমতা বলেন, ‘ওরা বলছে, ক্ষমতায় এলে ৩ মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। আমি ওদের বলি, তোদের আগে বন্ধ করব, তারপর লক্ষ্মীর ভাণ্ডারের কথা চিন্তা করিস। এটা রাজ্যবাসীর টাকা, ওদের টাকা নয়। আপনারা চান লক্ষ্মীর ভাণ্ডার চলুক? তাহলে বিজেপি ভাণ্ডারটাকে উপড়ে দিন। লক্ষ্মীর ভাণ্ডার চলছে, চলবে। সাহস থাকলে বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেখাক। ওরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না জেনেই বাংলার মা-বোনেদের অপমান করছে। এখন বিজেপি মিছিলে গেলেই অনেক টাকা দিচ্ছে, শুনেছি আমি। কদিন দেবে? লোক জোগাড় করতে পারছ না বলে টাকা দিয়ে কিনছে। মিথ্যাবাদীদের ভোট দেবেন কেন? বিজেপি শুধু মিথ্যা কথা বলে? কী করেছে মোদি সরকার আপনাদের জন্য। আগেরবার যা ভুল করেছেন, তা আর এবারে করবেন না। বিজেপির নেতারা এসে অনেক কিছু বলবে। অনেক লোভ দেখাবে, ভয় দেখানে। কিন্তু আমি বলে যাচ্ছি এইসব বিজেপির নেতারা কিছু করতে পারবেন না। তাই যদি চান লক্ষ্মীর ভাণ্ডার তাহলে আপনাদের উপড়ে ফেলতে হবে বিজেপির ভান্ডার। আমি বলি সাহস থাকা ভাল, দুঃসাহস থাকা ভাল নয়৷ ওদের সাহস নেই, কিন্তু দুঃসাহস হয়েছে।’

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

প্রতারণার খপ্পরে রণিত রায়, তাঁর নাম ভাঙিয়ে মহিলাদের থেকে টাকা লুট, ভক্তদের সতর্ক

‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে পর পর হাতির হানা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল দু’জনের

খুনের মামলায় গ্রেফতার আমির-অমিতাভ-রণবীরের সহ-অভিনেতা হেমন্ত

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক

ঐতিহাসিক ম্যাকাঞ্জি পার্ক হল মাফিয়া মুক্ত, বিজেপি বিধায়কের উদ্যোগেই ফিরল স্বস্তি

​’মেয়েকে কোলে নিতেও পারছি না’, ‘পেড্ডি’র জন্য প্রচণ্ড শারীরিক কষ্টে ভুগছেন রামচরণ

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

বুকে-পিঠে আঘাত, হালিশহরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী

হর্ষ দুবের পরিবর্তে ভারত-এ দলে সুযোগ পেলেন KKR-এর অলরাউন্ডার

উত্তরাখণ্ডে দাবানলে ব্যাহত চারধাম যাত্রা, আগুন ছড়াল গ্রামে, মৃত ২