মিউটেশন আছে মানেই সেই ফ্ল্যাট বৈধ এমন নয়, প্রচারে হাওড়া পুরনিগম

ফ্ল্যাটের মিউটেশন হয়ে গিয়েছে মানেই সেই আবাসন বা ফ্ল্যাট বাড়ি বৈধ হয়ে যাচ্ছে এমনটা নয়। হাওড়া শহরে এমনই বার্তা দিচ্ছে হাওড়া পুরনিগম।

Share:

নিজস্ব প্রতিনিধি: গার্ডেনরিচ কাণ্ডের আগে পরে করে কলকাতা, বিধাননগর মায় হাওড়া ও শহরতলির বুকে বেশ কিছুই বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। কিন্তু দেখা যাচ্ছে প্রায় সর্বত্রই আদালতের নির্দেশ মেনে সেই অবৈধ নির্মাণগুলি ভাঙতে গিয়ে সমস্যায় পড়ে যাচ্ছে সেখানকার পুর কর্তৃপক্ষ। কেননা অনেক জায়গায় দেখা যাচ্ছে, সেই সব বেআইনি নির্মাণের Mutation হয়ে বসে আছে এবং সেখান থেকে স্থানীয় পুর কর্তৃপক্ষ নিয়মিত ভাবে Property Tax-ও পাচ্ছে। আর সেই সময় বেআইনি নির্মাণ ভাঙতে যাচ্ছেন যারা তাঁদের পাল্টা প্রশ্ন মায় হুমকি ধমকির মুখেও পড়তে হচ্ছে। কেউ কেউ তো আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিচ্ছেন। এবার হাওড়া পুরনিগম(HMC) কর্তৃপক্ষ এই সমস্যা সমাধানের জন্য কিছুটা ভিন্ন পথে হাঁটা দিল। তাঁরা শহরের মোড়ে মোড়ে, জনবহুল এলাকাতে, পাড়ায় পাড়ায় বড় জায়ান্ট স্ক্রিনে ভিডিও বার্তার(Digital Campaign) মাধ্যমে বার্তা দিচ্ছে যে, কোনও ফ্ল্যাটের মিউটেশন হয়ে গিয়েছে মানেই সেই আবাসন বা ফ্ল্যাট বাড়ি বৈধ হয়ে যাচ্ছে এমনটা নয়। যা বেআইনি নির্মাণ তা মিউটেশনের মাধ্যমে মোটেই বৈধ হয়ে যায় না।

হাওড়া পুরনিগম সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি আদালতের নির্দেশে বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে দেখা গিয়েছে সেই সব নির্মাণ Mutation হয়ে বসে আছে এবং সেখান থেকে পুর কর্তৃপক্ষ নিয়মিত ভাবে Tax-ও পাচ্ছে। ওইসব নির্মাণের আবাসিকের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, পরে বৈধ করে নেওয়া হবে, প্রোমোটারের এই আশ্বাস পাওয়ার পর কেউ কেউ ফ্ল্যাট কিনেছেন। আবার কেউ কেউ আবাসনের Mutation রয়েছে দেখেই ভরসা পেয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই প্রোমোটাররা Mutation’র গাজর ঝুলিয়ে বিক্রি করেছেন ফ্ল্যাট। ৩ অথবা ৪ তলার অনুমোদন নিয়ে বানিয়ে ফেলেছেন ৫ অথবা ৬ তলার ফ্ল্যাট। আর তাই খুব সহজে সেই সব বেআইনি নির্মাণ ভাঙতে পারছেন না পুর কর্তৃপক্ষ। তাঁদের আদালতের পরবর্তী নির্দেশ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। আর তাই বেআইনি নির্মাণ ঠেকানোর পাশাপাশি নাগরিকদের সচেতন করতে হাওড়া পুরনিগম কর্তৃপক্ষ ডিজিটাল প্রচারের শরণাপন্ন হয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে থাকা জায়ান্ট স্ক্রিনে তুলে ধরা হচ্ছে, ‘মিউটেশন আছে মানেই সেই ফ্ল্যাট বৈধ এমন নয়’, এই বার্তা।   

ওই ডিজিটাল বার্তায় বলা হচ্ছে, কোনও ফ্ল্যাট কেনার আগে পুরনিগম অথবা রাজ্য নগরোন্নয়ন দফতরের ওয়েবসাইটে সেই নির্মাণের বৈধতা যাচাই করুন। Mutation থাকা মানেই সেই আবাসন বৈধ এমন নিশ্চয়তা নেই। অনুমোদন পাওয়া নির্মাণের বৈধ প্ল্যান রয়েছে কিনা, দেখুন। এ বিষয়ে একটি ওয়েবসাইটও দেওয়া হচ্ছে, হাওড়া পুরনিগম এলাকায় ফ্ল্যাট কেনার ক্ষেত্রে নাগরিকরা সেই নির্মাণের বৈধতা যাচাই করতে পারবেন www.udma.wb.gov.in কিংবা www.myhmc.in এর মাধ্যমে। এছাড়াও কারোর যদি ওয়েবসাইট দেখে বুঝতে অসুবিধা হয় তাহলে সরাসরি পুরনিগমে এসেওীই বিষয়ে খোঁজখবর নিয়ে জানতে পারবেন সাধারণ মানুষ। সব থেকে বড় কথা শহরের ৯৯ শতাংশ মানুষই জানেন না যে, Mutation আর বৈধ প্ল্যান সম্পূর্ণ আলাদা বিষয়। অধিকাংশই ভাবেন Mutation-ই হল বৈধতার শিলমোহর। বাস্তবে আদৌ তা নয়। শহরে কোনও নির্মাণ বা আবাসনের বৈধতা প্রমাণ করবে একমাত্র পুরনিগমের অনুমোদিত প্ল্যান। আগামী দিনে এমনও হতে পারে যে, অবৈধ নির্মাণকে সেই পুরনিগম বা পুরসভা Mutation করানোর অনুমতি নাও দিতে পারে। এমনকি সেই নির্মাণ ভাঙাও পড়তে পারে। তাই সেই সব নির্মাণ কেনার আগে আমজনতাকেই সচেতব হতে হবে। অন্তত কিছু মানুষ সচেতন হলেই অনেক প্রোমোটার বেআইনি নির্মাণ তৈরির আর সাহস পাবেন না।

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়