Loading live market data...
Loading active stocks...
Connecting...

বয়স শুধুমাত্র সংখ্যা, ৬০ বছরে বুয়েনস আয়ার্সের সুন্দরীর খেতাব জয়

Share:

নিজস্ব প্রতিনিধি : বয়সটা যে কোনও ফ্যাক্টর নয়, তা প্রমাণ করলেন আর্জেন্টাইন সুন্দরী আলিজান্দ্রা মারিসা রডরিগেজ। ৬০ বছর বয়সে বুয়েনাস আয়ার্সের সুন্দরী খেতাব জিতে নিলেন তিনি। এর আগে এত বেশি বয়সে এই খেতাব জয়ের কৃতিত্ব কেউ অর্জন করেননি।

আলিজান্দ্রা মারিসা রডরিগেজ আর্জেন্টিনার বুয়েনস আয়ার্স প্রদেশের লা প্লাস্টা শহরের বাসিন্দা। তিনি একজন পেশাদার আইনজীবী ও সাংবাদিকও। ৬০ বছর বয়সে বুয়ানার্স আয়ার্সের সুন্দরী খেতাব জিতে আরও বড় খেতাব জয়ের আশার বুক বাঁধছেন মারিসা। মে মাসে আর্জেন্টিনার সুন্দরী প্রতিযোগিতা হতে চলেছে। সেখানে অংশ নিতে চলেছেন তিনি। ইতিমধ্যে তাঁর প্রস্তুতি শুরু করে দিয়েছেন আর্জেন্টাইন সুন্দরী। জানা যাচ্ছে, এই প্রতিযোগিতায় জিততে পারলেই চলতি বছর সেপ্টেম্বরে মেক্সিকোতে হতে যাওয়া মিস ইউনিভার্স ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন ৬০ বছর বয়সি এই মহিলা।

কিন্তু ৬০ বছর বয়সে সুন্দরী খেতাব জয়ের পিছনে কোন রহস্য লুকিযে রয়েছে? বিশেষজ্ঞদের মতে, আলিজান্দ্রা মারিসার হাসি, কমনীয়তা বিচারকদের নাকি মুগ্ধ করেছে। পাশাপাশি তাঁর উপস্থিত বুদ্ধিও খেতাব জয় করতে সাহায্য করেছে বলে বিশেষজ্ঞদের মত। খেতাব জয়ের পর মারিসা জানান, ‘সুন্দরী খেতাব জয়ের জন্য যে শুধু দৈহিক সৌন্দর্যই অপরিহার্য নয়, আরও অনেক গুণ থাকা প্রয়োজন, আমি সেটা হয়ত প্রমাণ করতে পেরেছি।‘ জানা গিয়েছে, এর আগে ১৮ থেকে ২৮ বছর বয়সি মহিলারাই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারতেন। কিন্তু পরে এই নিয়ম বদল আনা হয়। জানানো হয়, ১৮ বছর বেশি বয়স হলেই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন যেকোনও মহিলা। সেইমতোই মারিসাও প্রতিযোগিতায় অংশ নেন ও অভাবনীয় সাফল্য পেলেন।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?