সিটি সেন্টারে ভোটদানে উৎসাহ প্রদান প্রশাসনের, তৈরি সেলফি জোন

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: শুক্রবার সকাল থেকে সল্টলেক সিটি সেন্টারের সামনে একটি সেলফি জোন তৈরি করা হয়। তার পাশাপাশি লিফলেট বিতরণ করা হয় পথ চলতি মানুষদের কাছে। শুক্রবার সল্টলেক সিটি সেন্টারে ভোট সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য জেলা নির্বাচন দফতর ও বিধাননগর(Bidhannagar) মহকুমা প্রশাসন এমনই এক উদ্যোগ গ্রহন করে। এসডিও বিধাননগরের দাবি, পশ্চিমবঙ্গে ভোটদানের হার অনেক বেশি হলেও বিধাননগর এলাকায় ভোট দানের হার তুলনায় অনেকটাই কম।

সেই কারণেই প্রশাসন মনে করছেন, ভোটদানের মতো মৌলিক কর্তব্যের বার্তা মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়া দরকার। দরকার ইয়ং ভোটদানকারীদের উৎসাহিত করে তোলা। লিফলেটিতে ভোট সম্পর্কিত যাবতীয় তথ্য এবং বিশদে জানার ক্ষেত্রে ১৯৫০ হেল্প লাইন(Help Line) নাম্বার দেওয়া হয়েছে। এই দিন ফিতে কেটে সেলফি জোনের(Selfie Zone) উদ্বোধন করেন মহকুমা শাসক সুমন পোদ্দার।

এই প্রসঙ্গে সুমন পোদ্দার(Suman Poddar) জানান, “পশ্চিমবঙ্গে ভোটদানের হার অত্যন্ত বেশি কিন্তু বিধাননগর এলাকায় ভোটদানের হার রাজ্যের যে ভোট দান তার থেকে কম। সেই কারণেই মনে করা হয়েছে মানুষজনের কাছে আরও বেশি করেই বার্তাটা পৌঁছে দেওয়া দরকার যে এই সাংবিধানিক অধিকার যে দায়িত্ব সেটা পালন করি। বিশেষ করে ইয়ং ভোটারকে আরো উৎসাহিত করার জন্য একটি ফটো জোন করা হলো এবং একটি লিফলেট(Liflet) ডিজাইন করা হয় ।সেটি বিলি করা হচ্ছে। সেখানে নতুন ভোটারদের মনে নানা ধরনের প্রশ্ন থাকতে পারে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। ওই সেলফি জোনে মহকুমা শাসক(SDO) নিজে ছবি তোলে সবার প্রথম।

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক