আপের প্রচারে গান নিষিদ্ধ ঘোষণা কমিশনের, সরব অতিশী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা আগে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে প্রচারের জন্য  শুরু হয় নির্বাচনী গান। তবে এবার  আম আদমি পার্টিকে  ভোটের প্রচারে সময়  গান ব্যবহার করতে  নিষিদ্ধ করল নির্বাচন কমিশন। আর তা নিয়েই শুরু হল বিবাদ। এই নিয়ে সরব হয়েছেন আম আদমি পার্টির শীর্ষ স্থানীয় নেতৃবর্গ।

রবিবার আপ দাবি করেছে যে নির্বাচন কমিশন (ইসি) দলের লোকসভা প্রচার গান, ‘জেল কে জওয়াব মে হাম ভোট দেঙ্গে’ নিষিদ্ধ করেছে। কারণ, ক্ষমতাসীন বিজেপি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি এই গানকে খারাপ দৃষ্টিতে দেখেছিল। তবে কেন আপের নির্বাচনী গানকে নিষিদ্ধ করা হয়েছে, তা এখন কমিশনের তরফে জানান হয়নি।

অন্যদিকে এই নিয়ে রবিবার সাংবাদিক সম্মেলন করেন আপ নেত্রী অতিশী। তিনি বলেন, “সম্ভবত এই প্রথম নির্বাচন কমিশন কোনও দলের প্রচার গানের উপর নিষেধাজ্ঞা জারি করল। গানটিতে বিজেপির উল্লেখ নেই। আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা হয়নি। তবে এর মধ্যে রয়েছে বাস্তব কিছু ঘটনা। যা  বিজেপি মেনে নিতে পারেনি। এখান থেকেই স্পষ্ট যে দেশের গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে।“ জানা গিয়েছে, আপের প্রচার গান ছিল দু মিনিটের। গেয়েছেন আপ বিধায়ক দিলীপ পাণ্ডে। বৃহস্পতিবার দলের সদর দফতরে গানটি প্রকাশ করা হয়। তবে সেই গানকেই নিষিদ্ধ করল নির্বাচন কমিশন।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা