হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের জন্য ২১৩ রানের লক্ষ্যমাত্রা চেন্নাইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : হায়দরাবাদের সামনে জয়ের জন্য ২১৩ রানের লক্ষ্যমাত্রা রাখল চেন্নাই সুপার কিংস। ডারেল মিচেল ও ঋতুরাজ গায়কোয়াডের দুর্ধর্ষ ব্যাটিংয়ের ওপর ভর করে ২০ ওভারে ২১২ রান করে চেন্নাই। 

এদিন প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। ফলে এদিন প্রথমে ব্যাট করতে নামে চেন্নাই সুপার কিংস। অজিঙ্কা রাহানে ও ঋতুরাজ গায়কোয়াড প্রথমে ব্যাট করতে নামে। কিন্তু শুরুতেই প্রথমে ধাক্কা খায় চেন্নাই। ব্যক্তিগত ৯ রানের মাথায় ভুবনেশ্বর কুমারের বলে আউট হয়ে যান অজিঙ্কা রাহানে। এরপর ঋতুরাজ গায়কোয়াড ও ডারেল মিচেল চেন্নাইকে এগিয়ে নিয়ে যান। প্রথম ৯ ওভারে ৮২ রান করে ফেলে চেন্নাই। এই ৮২ রানের মধ্যে রয়েছে গায়কোয়াডের অর্ধশতরান। প্যাট কামিন্সের বলে ছয় মেরে ৫০ রান করে ফেলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। তবে এরপরও অবশ্য তাঁকে থামানো যায়নি।

অন্যদিকে গায়কোয়াডের পাশাপাশি এদিন ডারেল মিচেলকেও আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা গিয়েছে। গায়কোয়াড ও মিচেলের দুর্ধর্ষ ব্যাটিংয়ের সুবাদেই ১১ ওভারে ১০০ রানের গণ্ডি টপকে যায় চেন্নাই সুপার কিংস। এরপর ১৩ ওভারের মাথায় ২৯ বলে অর্ধশতরান করেন ডারেল মিচেল। মিচেল ও গায়কোয়াডের মধ্যে ৬১ বলে ১০৪ পার্টনারশিপ গড়ে ওঠে। এরপর জয়দেব উনদকাটের বলে ছয় মারতে গিয়ে আউট হয়ে যান মিচেল। ৩২ বলে ৫২ রান করেন এই অস্ট্রেলিয় খেলোয়াড়। ৫২ রানের মধ্যে রয়েছে ৭টি চার ও একটি ছয়। মিচেল আউট হয়ে গেলেও থামানো যায়নি গায়কোয়াডকে। পরের বলেই ছক্কা মারেন চেন্নাই অধিনায়ক। তারপর চার-ছয়ের পালা চলতেই থাকে। শেষ পর্যন্ত ১৯ ওভারের মাথায় ২০০ রানের গণ্ডি পেরোয় চেন্নাই। শেষ ওভারে নটরাজনের বলে ছক্কা মারতে গিয়ে শতরানের দোরগোড়াতে আউট হয়ে যান গায়কোয়াড। ৫৪ বলে ৯৮ রান করেন তিনি। এরমধ্যে রয়েছে ১০টি চার ও ৩টি ছয়। চেন্নাই অধিনায়ক আউট হয়ে যাওয়ার পরই মাঠে নামেন মহেন্দ্র সিং ধোনি। নেমেই একটি চার মারেন। 

এদিকে অন্যান্য দিন যতটা আক্রমণাত্মক ভূমিকায় পাওয়া যায় শিবম দুবেকে, এদিন অবশ্য ততটা হার্ড হিটিং ব্যাটিং দেখতে পাওয়া যায়নি।শিবমকে অনেকটাই আটকে রাখতে পেরেছিল নটরাজন, প্যাট কামিন্সরা। তবে এরমধ্যেও চার-ছক্কা হাঁকাতে দেখা যায় শিবমকে। ২০ বলে ৩৯ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ৩৯ রানের মধ্যে রয়েছে একটি চার ও চারটে ছয়। শেষ পর্যন্ত ২০ ওভারে ২১২ রান করে চেন্নাই। 

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শীতের দফারফা করে ফের বাংলায় বৃষ্টি?

রাজ্যে ফের শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা