আইপিএলে নয়া ২ রেকর্ড গড়লেন বিরাট কোহলি

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের ইতিহাসের পাতায় নাম লেখালেন বিরাট কোহলি। চলতি আইপিএল মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলে দুটি রেকর্ড গড়লেন বিরাট। আইপিএলের ইতিহাসে প্রথম ভারতীয় হিসাবে রান তাড়া করতে নেমে সবচেয়ে বেশি অর্ধশতরান করার রেকর্ড করে ফেললেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ওপেনার। পাশাপাশি সহ খেলোয়াড়ের সঙ্গে জুটি বেঁধেও রেকর্ড গড়লেন বিরাট।

রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৪৪ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলেন বিরাট। বিরাটের ৭০ রানের মধ্যে রয়েছে ৬টি চার ও ৩টি ছয়। এই অর্ধশতরানের ফলে পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধবনকে টপকে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই খেলোয়াড়। ভারতীয়দের মধ্যে রান তাড়া করতে নেমে সবচেয়ে বেশি অর্ধশতরান করার রেকর্ড ছিল শিখর ধবনের। ২৩টি অর্ধশতরান করেছেন পঞ্জাব কিংসের অধিনায়ক। এবার সেই ধবনকে টপকে গেলেন তিনি। রবিবার রান তাড়া করতে নেমে ২৪তম অর্ধশতরান করে ফেললেন বিরাট।

একইসঙ্গে রবিবার সহ খেলোয়াড় উইল জ্যাকসের সঙ্গে জুটি বেঁধে আরও একটি রেকর্ড গড়ে ফেললেন বিরাট। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ১৩৩ রানবের জুটি বেঁধেছেন তিনি। এর আগে গুজরাতের বিরুদ্ধে এত বেশি রানের জুটি বাঁধেনি কোনও ব্যাটসম্যান। রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ ১৩০ রানের পার্টনারশিপ গড়েছিলেন। এবার সেই রেকর্ডও ভেঙে দিলেন বিরাট-জ্যাক জুটি।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শীতের দফারফা করে ফের বাংলায় বৃষ্টি?

রাজ্যে ফের শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা