‘হীরামান্ডি’-তে অডিশন দিয়েও হাতছাড়া, এখনও রাগে ফুঁসছেন ঊষসী

সঞ্জয় লীলা ভন্সালীর সঙ্গে কাজের সুযোগ হাতছাড়াতে আক্ষেপ তো রয়েছেই, কিন্তু রাগও রয়েছে। তাই ‘হীরামান্ডি’র কোনও ঝলকও দেখেননি তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোনও চলচ্চিত্রের কাহিনী ব্যক্তিগতভাবে ভাল নাই লাগতে পারে! আবার এমনও মনে হতে পারে যে, ‘ওই রোলে যদি আমি থাকতাম, তাহলে আরও বেটার করতে পারতাম।’ হ্যা, সমস্ত পেশাতেই এমন দর কষাকষি চলছেই। সবাই ভাবেন যে, এর থেকে আমি ভাল বা তার থেকে সে ভাল। তেমনি বিনোদন মহলেও এমন রেষারেষি চলছেই। এক ইন্ডাস্ট্রির তারকা অন্য ইন্ডাস্ট্রির তারকাকে ঠুকছেন, এমন চলছেই! তবে এবার টলিউডের মিষ্টি অভিনেত্রী ঊষসী রায় এ কি বলে ফেললেন! আগামিকাল নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে, পরিচালক সঞ্জয় লীলা বনসালির বহু প্রতীক্ষিত সিনেমা ‘হীরামান্ডি। ছবিটি স্বাধীনতার আগে গণিকা সাম্রাজ্য নিয়ে নির্মিত। যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করছেন, মনিষা কৈরালা, রিচা চাড্ডা, সঞ্জিতা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি প্রমুখ। এই ছবি নিয়েই এখন চর্চা তুঙ্গে।

এই ৮ পর্বের সিরিজটির একটি চরিত্রে অডিশন দিয়েছিলেন ঊষসীর। কিন্তু ডাক পাননি। টলিউডের একজন মিষ্টি অভিনেত্রী ঊষসী রায়, ছোটপর্দা থেকে তাঁর অভিনয় শুরু। এরপর ধীরে ধীরে অসাধারণ অভিনয়ের মাধ্যমে টেলিভিশন থেকে ওটিটির দুনিয়ায় পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। সীমিত সময়েই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পোক্ত করে ফেলেছেন ঊষসী। এছাড়া কার্তিক আরিয়ানের সঙ্গে অভিনয়ের ডাকও পেয়েছিলেন তিনি। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন। ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে একটি চরিত্রের জন্য তাঁকে ফোন করা হয়েছিল। কিন্তু প্রথমেই তাঁরা জানিয়ে দিয়েছিলেন তাঁর ভূমিকাটি আহামরি কিছু নয়, ছোট চরিত্র। কিন্তু এত ছোট চরিত্রে অভিনয় করতে তাঁর মন সায় দেয়নি। তাই না করে দিয়েছিলেন।

সঞ্জয় লীলা ভন্সালীর ওটিটি সিরিজ় ‘হীরামান্ডি’ ছবিতে ‘আলম’ চরিত্রের জন্য বাংলা ইন্ডাস্ট্রির বেশকিছু অভিনেত্রী অডিশন দিয়েছিলেন। কিন্তু কেউই সুযোগ পাননি? যার মধ্যে তিনিও ছিলেন। এই বিষয়ে একটি সংবাদমাধ্যমকে ঊষসী বলেন, মুম্বইয়ের শিল্পীদের সমাজমাধ্যমে ফলোয়ার্সের সংখ্যা সব সময় বেশি। তবে সঞ্জয় লীলা ভন্সালীর সঙ্গে কাজের সুযোগ হাতছাড়াতে আক্ষেপ তো রয়েছেই, কিন্তু রাগও রয়েছে। তাই ‘হীরামান্ডি’র কোনও ঝলকও দেখেননি তিনি। যে চরিত্রের জন্যে তিনি অডিশন দিয়ে সুযোগ পেলেন না, সেই চরিত্রে যাঁকে কাস্ট করা হয়েছে তাঁর থেকে তিনি ভাল অভিনয় করতে পারেন বলে বিশ্বাস ঊষসীর। কারণ তাঁর পেশার গ্রাফ অতটাও ঊর্ধ্বগামী নয়। তবে ইন্ডাস্ট্রিতে তাঁর অভিনয় এখনও ব্যবহার করতে পারেনি বলে মনে করেন ঊষসী, তবে তাঁর মতে দিন ঘুরবে, যখন তাঁকে কাস্ট করার জন্যে লোকেরা লাইন দেবে।

দিঘা যাওয়ার পথে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুই পর্যটকের

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়