আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তৃণমূল-কংগ্রেসের মধ্যে সংঘর্ষ, চলল গুলি ! ভোটের আগেই উত্তপ্ত খড়গ্রাম   

নিজস্ব প্রতিনিধিঃ তৃতীয় দফা ভোটগ্রহণের আগেই ফের উত্তপ্ত  মুর্শিদাবাদ। বুধবার সংঘর্ষে জড়ালেন তৃণমূল- কংগ্রেস নেতা কর্মীরা।  এই সংঘর্ষের জেরে এক কংগ্রেস কর্মীর আহত হওয়ার খবর মিলেছে।  তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই সংঘর্ষের জেরে দুই রাউন্ড গুলি চলেছে।

বুধবার সকালে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের  খড়গ্রাম এলাকা। স্থানীয় একটি ইস্যুকে কেন্দ্র করে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে বচসা শুরু হয়। পাশাপাশি দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগে আঙুল কংগ্রেস। তৃণমূলের পাল্টা দাবি, পারিবারিক অশান্তিতেই গুলি চলেছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে    যায় পুলিশ। এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

উল্লেখ্য,  এদিনের এই ঘটনার পর  পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে। গুলি চালানোর প্রসঙ্গ নিয়ে তৃণমূলের সাংগঠনিক সভাপতি বলেন, ‘যে কোনও বিষয়ে রাজনীতি টেনে আনা কংগ্রেসের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। গুলি চালানোর ঘটনার তদন্ত করছে পুলিশ।‘ অন্যদিকে ৭ মে তৃতীয় দফায় ভোট হবে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। সঙ্গে মালদা উত্তর ও মালদা দক্ষিণ কেন্দ্রেও। খড়গ্রাম জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই আবহে উত্তপ্ত হয়ে উঠল জঙ্গিপুর।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ