ফের ধপাস শেয়ারবাজার, একদিনেই ৭৩৩ সূচক খোয়াল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেলেও পতনের হাত থেকে রেহাই মিলল শেয়ারবাজারের। শুক্রবার সপ্তাহের শেষ কর্মদিবসে এক ধাক্কায় ১,৪০০ পয়েন্ট খুঁইয়েছিল সেনসেক্স। যদিও শেষের দিকে খানিকটা ঘুরে দাঁড়িয়ে ‘ব্ল্যাক ফ্রাইডে’র অভিশাপ থেকে রক্ষা রক্ষা পেয়েছে। শেষ পর্যন্ত বাজার বন্ধের সময়ে ৭৩৩ পয়েন্ট খুঁইয়ে ৭৩,৮৭৮.১৫ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছে। আর এক ধাক্কায় ১৭২.৩৫ সূচক কমে সাড়ে ২২ হাজারের নিচে দাঁড়িয়েছে নিফটি। একদিনেই চার লক্ষের বেশি টাকা গায়েব হয়েছে বিনিয়োগকারীদের পকেট থেকে।

আগের দিন অর্থা‍ৎ বৃহস্পতিবার ৭৪,৬১১.১১ সূচক নিয়ে বন্ধ হয়েছিল বাজার। গত কয়েকদিন যেভাবে ঊর্ধ্বগতিতে ছুটে চলছিল বাজার, তাতে শুক্রবার সেনসেক্স ৭৫ হাজারের গণ্ডি পেরিয়ে যেতে পারে বলে অনেকেই আশা করেছিলেন। এদিন সকালে বাজার খোলার সময়েও তেমন ইঙ্গিত মিলেছিল। আগের দিনের চেয়ে প্রায় ৪০০ সূচক বেশি নিয়ে শুরু হয়েছিল লেনদেন। শুরুতে খানিকটা চড়ে ৭৫,০৯৫.১৮ সূচকে পৌঁছে গিয়েছিল সেনসেক্স। কিন্তু তার পরেই যেন ভূমিকম্প শুরু হল বাজারে। হুড়মুড়িয়ে নিচের দিকে নামতে্ থাকল। এক ধাক্কায় ৭৩,৪৬৭. ৭৩ সূচকে নেমে গেল সেনসেক্স। বাজারের এমন পতনে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই লোকসানের আশঙ্কায় শেয়ার বেঁচতে শুরু করে দেন। শেষ পর্যন্ত দুপুরের পরে খানিকটা ঘুরে দাঁড়ায় সেনসেক্স ও নিফটি। কিন্তু পতনের হাত থেকে বাঁচতে পারেনি।

এদিন বাজারে সেনসেক্সের ৩০ সংস্থার মধ্যে ২৪ সংস্থাই পতনের মুখে পড়েছে। শুধুমাত্র ছয়টি সংস্থার শেয়ার লাভের মুখ দেখেছে। তার মধ্যে বাজাজ ফিনসার্ব ও বাজাজ ফিনান্স রয়েছে। তথ্য প্রযুক্তি থেকে বেসরকারি ব্যাঙ্ক, স্টিল থেকে ক্যসাপিটাল গুডস এমনকী মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির শেয়ারদরও ছিল নিম্নমুখী। সবচেয়ে বেশঅই লাভের মুখ দেখেছে কোল ইন্ডিয়ার শেয়ার। রাষ্ট্রায়ত্ত সংস্থাটির শেয়ার দর বেড়েছে ৪.৫৬ শতাংশ। বড় লোকসানের মুখে পড়েছে লার্সেন অ্যান্ড টুব্রো। ওই সংস্থার শেয়ারমূল্য কমেছে ২.৭৭ শতাংশ।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর