আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্রাজিলে ভয়াবহ বন্যায় নিহত অন্তত ৩৯, নিখোঁজ ৬৮

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক  : প্রবল বর্ষণে বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্দে দো সুল। বৃষ্টিপাতের জেরে রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়েছে, অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৬৮ জন। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই নিয়ে রিও গ্র্যান্ডে দো সুলের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ‘৬৮ জন এখনও নিখোঁজ। কমপক্ষে ২৪ হাজার মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছেন। উরুগুয়ে ও আর্জেন্টিনার সীমান্তবর্তী রাজ্যটির অর্ধেকের বেশি শহরের ওপর দিয়ে এই ঝড় বয়ে গেছে।’

রাজ্যের গভর্নর এডুয়ার্ডো লেইট সংবাদমাধ্যম কে জানান,  ‘ক্ষতিগ্রস্তদের এই সংখ্যায় পরিবর্তন আসবে। কেননা আমরা এখনো অনেক দুর্গত এলাকায় পৌঁছাতে পারিনি। সেখানে পৌঁছোলে সংখ্যা আরও বাড়তে পারে।’

অন্যদিকে এই ভারী বৃষ্টিতে রিও গ্রান্দে দো সুলের বেশ কয়েকটি শহরের রাস্তাঘাট জলের তলায় তলিয়ে গেছে। বেশ কয়েকটি সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ঝড়ের কারণে ভূমিধস দেখা দিয়েছে। একটি জলবিদ্যুৎকেন্দ্রের জলাধারের ধসে গেছে। আরেকটি ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।স্থানীয় বিজ্ঞানীদের মনে করছেন, বিশ্ব উষ্ণায়নের জেরে জলবায়ু পরিবর্তনের ফলে সেখানকার আবহাওয়া আরও চরম আকার ধারণ করছে।যার কারনেই এই প্রবল বর্ষণ তৈরি হয়েছে।

গত বৃহস্পতিবার রাজ্যটি পরিদর্শনে যান ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। কিভাবে উদ্ধার কার্য চালানো যায় তা নিয়ে গভর্নরের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা করেছেন।উদ্ধার ও পুনর্গঠন প্রচেষ্টায় সহায়তা দেবেন বলে জানান তিনি।

আর্জেন্টিনা ও উরুগুয়ে সীমান্ত লাগোয়া রিও গ্রান্দে দো সুল রাজ্যে গত সোমবার থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। মৃত্যু ও নিখোঁজের পাশাপাশি এসব শহরের অন্তত ২৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।ব্রাজিলে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ এই প্রথম নয়। চলতি বছরের বিগত চার মাসে অন্তত চার দফা বন্যার মতো বিপর্যয় ঘটেছে। এর আগে, গত বছরের জুলাই, সেপ্টেম্বর ও নভেম্বর মাসে এমন বন্যায় অন্তত ৭৫ জনের মৃত্যু হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

তেল রফতানিতে চরম ধাক্কা, OPEC-ছেড়ে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহি

মেঝেয় অর্ধনগ্ন অবস্থায় পড়ে ৫৩ দুধের শিশু, ডে কেয়ারের ভাইরাল ভিডিয়োয় স্তম্ভিত বিশ্ব

কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজা-সহ পাকড়াও ২২ বৌদ্ধ সন্ন্যাসী

নাইজেরিয়ায় বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা ২৯

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ