১৭ জন রোগীকে হত্যার অভিযোগে ৭০০ বছরের বেশি কারাদণ্ড নার্সের

Share:

নিজস্ব প্রতিনিধি : মাত্রাতিরিক্ত ইনসুলিন দিয়ে একাধিক রোগীকে হত্যার অভিযোগ ওঠে এক মার্কিন যুক্তরাষ্ট্রের নার্সের বিরুদ্ধে। এরপর সেই অভিযোগ আদালতে বিচার হয়। সেই বিচারে সাতশো বছরের বেশি কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত।

জানা গিয়েছে, একাধিক রোগীকে হত্যার পিছনে দায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সেই নার্সটির নাম হিদার প্রেসদি। ৪১ বছর বয়সি পেনসিলভেনিয়ার এই নার্সের বিরুদ্ধে গত বছর ২ জন রোগীকে হত্যা করার অভিযোগ প্রথম প্রকাশ্যে আসে। এরপর পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। তদন্ত শুরু হওয়ার পর জানা যায়, ওই নার্স এর আগে অনেক রোগীকেই অতিরিক্ত মাত্রায় ইনসুলিন দিয়ে মেরে ফেলেছে। হিদারের সাজা শোনাতে গিয়ে আদালত জানিয়েছে, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত কমপক্ষে ১৭ জন রোগীর মৃত্যুর জন্য দায়ী হিদার প্রেসদি। এই সব রোগীর মৃত্যুর জন্য অতিরিক্ত পরিমাণে ইনসুলিনের ডোজই দায়ী। ৪৩ থেকে ১০৪ বছর বয়সি রোগীদের এই ইনসুলিনের ডোজ দেওয়া হয়েছিল। অতিরিক্ত মাত্রায় ইনসুলিনের ডোজ দেওয়ার পরই হৃদরোগে মৃত্যু হয় একাধিক রোগীর। এরপরই আদালত হিদারকে সর্বোচ্চ ৭৮০ বছর কারাদণ্ডের নির্দেশ দেয়।

জানা গিয়েছে, ২০১৮ সাল থেকে নার্সিংয়ের কাজে যুক্ত ছিলেন হিদার। ২০২৩ সাল পর্যন্ত এই কাজে যুক্ত ছিল। এরপর তাঁর বিরুদ্ধে রোগী মৃত্যুর অভিযোগ আসার পর হিদারের লাইসেন্স বাতিল হয়ে যায়। প্রেসদি শুধু একা নন, এর আগে ২ জন নার্সের নাম পাওয়া গিয়েছে, যাদের বিরুদ্ধে এই একই অভিযোগ রয়েছে। একজন নিউ জার্সি বাসিন্দা, নাম চার্লস কুলেন। তিনি ইনসুলিনের অতিরিক্ত ডোজ দিয়ে ২৯ জন রোগীকে মেরে ফেলেছিলেন। অন্যজন উইলিয়াম ডেভিস, যার বিরুদ্ধে ৪ জন রোগীকে হত্যার অভিযোগ রয়েছে।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী