বাজারে নতুন পানীয় নিয়ে আসছে মেসির সংস্থা, কবে থেকে মিলবে?

Share:

নিজস্ব প্রতিনিধি : ফুটবলের জগতের বাইরে এবার পা রাখতে চলেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। বাজারে এক নতুন পানীয় আনতে চলেছে মেসির সংস্থা। আগামী ২৪ জুন পানীয়টি বাজারে আসার কথা রয়েছে। প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাতেই পাওয়া যাবে এই পানীয়টি।

জানা গিয়েছে, মেসির বিনিয়োগ করা সংস্থা মার্ক অ্যান্থনি যে পানীয়টি বাজারে আনছে, সেটি নন-অ্যালকোহলিক ব্র্যান্ডের চেয়ে আলাদা। গত বুধবার নিজের ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে পানীয়টিকে বাজারে আনার ব্যাপারে বিস্তারিত জানান ইন্টার মিয়ামির ফুটবলার। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে। সেই ভিডিওতে মেসি ও তাঁর স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে পানীয় প্রস্তুতকারক কারখানা পরিদর্শন করতে দেখা যায়।ভিডিওটিতে মেসিকে বলতে শোনা যায়, ‘আমরা নিজেদের হাইড্রেশন ড্রিংকটি বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই পানীয় কীভাবে তৈরি হচ্ছে, সেই সম্পর্কে জেনেছি।

এর আগেও ব্যবসায়িক দুনিয়ার সঙ্গে যুক্ত হয়েছিলেন এই বিশ্ববিখ্যাত ফুটবল তারকা। ২০১৭ সালে অ্যাডিডাস মেসির সঙ্গে আজীবন চুক্তি করেছে। সেই চুক্তি অনুযায়ী বছরে ২ কোটি ৫০ লাখ ডলার পেয়ে থাকেন এলএন টেন। পাশাপাশি ক্রিপ্টো ফার্ম সোসিওস ডট কম থেকে বছরে ২ কোটি ও সৌদি টুরিজম কর্তৃপক্ষের কাছ থেকে বছরের ২ কোটি ৫০ লক্ষ ডলারের বেশি পেয়ে থাকেন মেসি। এরইমধ্যে নিজস্ব একটি কাপড়ের ব্র্যান্ডও চালু করেছেন এই ফুটবলার। এর আগে ২০২২ সালে প্লে টাইম স্পোর্ট টেক নামে একটি ইনভেস্টমেন্ট ফার্ম প্রতিষ্ঠা করেন এই আর্জেন্টাইন তারকা।

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা