আমার হার্ট অ্যাটাকের কারণ কোভিড ভ্যাক্সিন নয়তো! বিস্ফোরক শ্রেয়াস তালপাড়ে

কোভিড-১৯-এর আগে এমন ঘটনার কথা শুনিনি। আমি জানতে চাই, ভ্যাকসিন আমাদের শরীরে কী ক্ষতি করেছে। আমি নিশ্চিত নই যে এটি কোভিড বা ভ্যাকসিনের কারণে হয়েছে। আমার কাছে কোনো সুনির্দিষ্ট প্রমাণ না থাকলে কিছু বলা অর্থহীন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে কোভিশিল্ড নিয়ে রীতিমতো তাণ্ডব শুরু হয়েছে। ইতিমধ্যেই কোভিশিল্ড নিয়ে মৃত্যু হয়েছে দুজনের। অভিযোগ, কোভিশিল্ড শরীরে প্রয়োগ করলেই রক্তজমাট বাঁধছে মাথায়। এই কথা শিকারও করেছে কোভিশিল্ড নির্মাতারাও। অথচ ভারতেই বিক্রি হয়েছে বেশি কোভিশিল্ডে র। করোনার দাপট থেকে রেহাই পেতে ভারত বাসীর তখন ভরসা ছিল এই দুই ভ্যাক্সিনের উপরেই। সেই ভ্যাকসিনই এখন মারণ ফাঁদ পেতে রেখেছে রীতিমতো। শুধু সাধারণ মানুষ নয়, তারকারাও ভ্যাক্সিন নিয়ে অসুবিধার সম্মুখীন। গত বছরের ডিসেম্বরে বলিউডের গুণী অভিনেতা শ্রেয়াস তালপাড়ের জীবনে নেমে আসে ধস। ১৪ ডিসেম্বর হঠাৎই তিনি কাজ থেকে ফিরে অস্থির বোধ করেন।

এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা বলেন, অভিনেতার হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাকের পর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছিল অভিনেতার। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ। তবে সময়মতো ওষুধ খাওয়া এবং স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তবে এবার চমকপ্রদ দাবি করলেন অভিনেতা। জানালেন, তাঁর হার্ট অ্যাটাকের সমস্যাটি COVID-19 ভ্যাকসিনের সঙ্গে সম্পর্কিত। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে শ্রেয়াস তালপাড়ে বলেছেন, “আমার হার্ট অ্যাটাকের সঙ্গে সম্পর্ক রয়েছে COVID-19 ভ্যাকসিনের। কারণ আমি মাসে একবারই মদ খাই। তামাক কখনই খাই না। হ্যাঁ, আমার কোলেস্টেরলের মাত্রা একটু বেশি ছিল। আমি এটির জন্য ওষুধ নিচ্ছিলাম এবং এটি কমে গিয়েছিল। আমার ডায়াবেটিস নেই, আমার রক্তচাপের কোনও সমস্যা নেই, তাহলে হার্ট অ্যাটাকের কারণ কী হতে পারে? এত যত্ন নেওয়ার পরও যদি এমন হতে পারে, তাহলে এর কারণ অন্য কিছু। আসলে আমি গতবছর COVID-19 ভ্যাক্সিন নেওয়ার পরে কিছুটা ক্লান্তি অনুভব করছিলাম। আমার মনে হয়, কোভিডের ভ্যাকসিনের কারণে আমার হার্ট অ্যাটাক হয়েছিল। আর যখন থেকে আমি বুঝতে পারি যে, আমার হার্ট অ্যাটাকের কারণ কোভিড ভ্যাকসিনের সঙ্গে সম্পর্কিত, তখন থেকেই আমি এটি নিয়ে আরও গবেষণা করতে শুরু করি। এটা খুবই দুর্ভাগ্যজনক, কারণ আমরা সত্যিই জানি না যে আমরা আমাদের শরীরের ভিতরে কী প্রবেশ করাচ্ছি। আমরা কোম্পানির উপর আস্থা রয়েছে। কোভিড-১৯-এর আগে এমন ঘটনার কথা শুনিনি। আমি জানতে চাই, ভ্যাকসিন আমাদের শরীরে কী ক্ষতি করেছে। আমি নিশ্চিত নই যে এটি কোভিড বা ভ্যাকসিনের কারণে হয়েছে। আমার কাছে কোনো সুনির্দিষ্ট প্রমাণ না থাকলে কিছু বলা অর্থহীন। কিন্তু আমি জানতে চাই কিভাবে ভ্যাকসিন আমাদের শরীরে প্রভাব ফেলেছে।”

তবে অভিনেতা কোভিড-১৯-এর কি ভ্যাক্সিন নিয়েছেন তা বলেন নি! তিনি আরও বলেন, হার্ট অ্যাটাকের আগে তিনি ক্লান্ত বোধ করেছিলেন, তাই তিনি নিজেকে পরীক্ষা করিয়েছিলেন। তবে রিপোর্ট স্বাভাবিক এসেছিল। সেদিন ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর শুটিং করছিলাম। সেই সন্ধ্যায় শুটিং বেশ ব্যস্ত ছিল, যা ৮ থেকে ১০ মিনিট ধরে চলেছিল। শটের পর আমি অস্বস্তি বোধ করতে লাগলাম। ফ্যানের কাছে গেলাম, তারপর পাল্টে বিছানায় শুয়ে পড়লাম। এরপর আমি গাড়িতে বসে বাড়ি চলে যাই। স্ত্রীকে সব পরিকল্পনা বাতিল করতে বলে দিই। কারণ আমি সুস্থ বোধ করছিলাম না। আমি যখন বাড়িতে আমার রক্তচাপ পরীক্ষা করি, তখন এটি খুব বেশি ছিল। এরপর স্ত্রী আমাকে জোর করে হাসপাতালে নিয়ে যায়।” উল্লেখ্য, কোভিড ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে ভয় বাড়ছে কেন, সম্প্রতি, ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি AstraZeneca, যা Covishield তৈরি করে, আদালতে প্রকাশ করেছে যে, থ্রম্বোসিটোপেনিয়া সিন্ড্রোমের (TTS) সঙ্গে থ্রম্বোসিসের সমস্যা কোভিশিল্ড ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করছে। ভারতে, এটি ভারতের সিরাম ইনস্টিটিউট, পুনে দ্বারা নির্মিত হয়েছিল। কোম্পানি নিজেই স্বীকার করেছে যে বিরল ক্ষেত্রে এটি পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এরপর থেকে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল