আইপিএল থেকে ছিটকে গেলেন লখনউয়ের দ্রুতগতির বোলার

Share:

নিজস্ব প্রতিনিধি : চোটের কারণে এবারে পুরো আইপিএল থেকেই ছিটকে গেলেন লখনউ সুপার জায়েন্টসের জোরে বোলার ময়াঙ্ক যাদব। জানা গিয়েছে, নতুন করে চোট পেয়েছেন ময়াঙ্ক। ফলে রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে আর দেখা যাবে না এই তরুণ বোলারকে।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন ময়াঙ্ক। তারপর থেকে টানা পাঁচটি ম্যাচ খেলতে পারেননি দিল্লির এই ক্রিকেটার। শোনা যাচ্ছিল, ময়াঙ্ক নাকি সম্প্রতি অনুশীলন করতে নেমেছিলেন। কিন্তু লখনউ সুপার জায়েন্টসের কোচ জাস্টিন ল্যাঙ্গার জানিয়ে দিয়েছেন, ‘এবারের আইপিএলে ময়াঙ্ককে আর পাওয়া যাবে না। আইপিএল শেষ হওয়ার আগে ময়াঙ্কের ফিট হয়ে ওঠা সম্ভব নয়। চোট পাওয়ার পর ময়াঙ্ক নিজেই জসপ্রীত বুমরার সঙ্গে কথা বলেছিল। কী করা উচিত জানতে চেয়েছিল। ময়াঙ্ক অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড়। আমরা ওর ফিরে আসার অপেক্ষায় থাকব।‘ জানা গিয়েছে, ময়াঙ্কের পুরনো চোটের জায়গায় পেশিতে নতুন করে আঘাত লেগেছে। পেশির কিছু অংশ ছিঁড়ে গিয়েছে।

উল্লেখ্য, প্রথম ২টি ম্যাচে ৬টি উইকেট নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন ময়াঙ্ক। ধারাবাহিকভাবে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে বল করে নজর কেড়েছিলেন লখনউয়ের এই জোরে বোলার। কিন্তু চোটের কারণে এবারের আইপিএলে আর খেলতে পারবেন না ময়াঙ্ক। ফলে এদিন ময়াঙ্ককে ছাড়াই লখনউয়ের একনা স্টেডিয়ামে খেলতে নামছে লখনউ সুপার জায়েন্টস।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের