সেলফি তুলতে চাওয়ায় ভক্তের সঙ্গে দুর্ব্যবহার সাকিবের

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের মেজাজ হারালেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ম্যাচ শুরু আগে এক ভক্ত তাঁর সঙ্গে সেলফি তোলার আবদার করলে চটে যান বাংলাদেশি অলরাউন্ডার। ওই ভক্তের সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার করতে দেখা যায় তাঁকে।

এদিন সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আসেন সাকিব। ম্যাচ শুরুর আগে শেখ জামালের কোচ সোহেল ইসলাম ও প্রাইম ব্যাঙ্কের কোচ মোহম্মদ সালাউদ্দিনের সঙ্গে কথা বলতে দেখা যায় সাকিবকে। সেইসময় সাকিবের সঙ্গে সেলফি তোলার আবদার করেন এক ভক্ত। কিন্তু সেই ভক্ত মানতে না চাইলে রেগে যান বিশ্ববিখ্যাত এই অলরাউন্ডার। জোর করে ছবি তুলতে আসায় ভক্তের হাত থেকে ফোন কেড়ে নিতে চান সাকিব। সেইসময় আরেকটি হাত দিয়ে কাঁধ চেপে ধরেন। মুহূর্তের মধ্যে এই ঘটনা ঘটে যাওয়ায় কিছুই বুঝে উঠতে পারেনি সেই ভক্ত। শেষ পর্যন্ত সেলফি না তুলেই চলে যেতে হয় তাঁকে।

এর আগে এই একই ধরনের ঘটনা ঘটেছে সাকিবের সঙ্গে। এর আগে এক ভক্ত সাকিবের সঙ্গে ছবি তুলতে গিয়েছিলেন। কিন্তু প্রচণ্ড রেগে যান বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। শুধু রেগে যাওয়াই নয়, সেই ভক্তের হাত থেকে মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ছুড়ে ফেলেন সাকিব। চার বছর আগে এই ধরনের ঘটনাটি ঘটেছিল বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক ইমিগ্রেশন ভবনে। কিছুদিন আগেই এক ভক্তের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা ঘটে সাকিবের। ঈদের সময় নিউইয়র্কে ছিলেন সাকিব। সেইসময় সাকিবের সঙ্গে সেলফি তুলতে চান এক ভক্ত। কিন্তু তাতে রাজি হননি সাকিব। উল্টে তাঁর ওপর ক্ষেপে যান।

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা