জ্যাকলিনের গানের শীর্ষ ১০০ ভিউয়ার্সদের জন্যে পুরস্কার ঘোষণা সুকেশের

সম্প্রতি জ্যাকলিনের নতুন অ্যালবামের গান 'Yimmy Yimmy' বিশ্বজুড়ে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। ইনস্টাগ্রামে হাত দিলেই এই গানের রিল ভিডিও নজর কাড়ছে। ইতিমধ্যেই গানটি সর্বোচ্চ ভিউজ অতিক্রম করা গান হিসেবেও অতিক্রম করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০০ কোটি আর্থিক জালিয়াতির অভিযোগে বহুদিন ধরেই হাজতবন্দী কনম্যান সুকেশ চন্দ্রশেখর। আর তাঁর অভিযোগের সঙ্গে নাম জড়িয়েছে বলিউডের একাধিক তারকার। প্রথমেই নাম রয়েছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে প্রেমে জড়িয়ে তাঁর থেকে অনেক দামী দামী উপহার নিয়েছেন। আর সুকেশের জালিয়াতির কারবার সম্পর্কে আগে থেকেই জানা ছিল জ্যাকলিন। যদিও নিজের বিরুদ্ধে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। তিনি জানান যে, অভিনেত্রীকে প্রযোজকের পরিচয় দিয়ে ছিলেন সুকেশ চন্দ্রশেখর। তাই তাঁর কারবার সম্বন্ধে তাঁর জানা ছিল না। এই নিয়ে এখনও আইনী জালে বন্দী অভিনেত্রী।

গতবছরই তিনি লম্বা চিঠি দিয়ে আবেদন করেছিলেন যে, তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ যাতে উঠিয়ে নেওয়া হয়। সুকেশ তাঁর বদনাম করার জন্যে প্রেমের মিথ্যে অভিযোগ করেছেন। যদিও জ্যাকলিন সুকেশকে যতই নিজের প্রেমিক বলে অস্বীকার করুক না কেন, জ্যাকলিনকে তিনি আজীবন প্রেমিকা হিসেবেই মানবেন বলে সর্বদা বলে এসেছেন। জেলে বসেই নায়িকার জন্মদিন বা ভালোবাসার দিনে তাঁকে চিঠি লেখেন সুকেশ। জেল থেকে বেরিয়ে জ্যাকলিনের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন তিনি। এদিকে সম্প্রতি জ্যাকলিনের নতুন অ্যালবামের গান ‘Yimmy Yimmy’ বিশ্বজুড়ে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। ইনস্টাগ্রামে হাত দিলেই এই গানের রিল ভিডিও নজর কাড়ছে। ইতিমধ্যেই গানটি সর্বোচ্চ ভিউজ অতিক্রম করা গান হিসেবেও অতিক্রম করেছে। সম্প্রতি এই গানের সফলতার জন্যে জ্যাকলিনকে জেলে বসেই অভিনন্দন জানালেন সুকেশ। সঙ্গে গানের টপ ১০০ জন ভিউয়ার্সের জন্যে পুরস্কার ঘোষণা করলেন সুকেশ চন্দ্রশেখর।

জ্যাকলিনকে এভাবেই সুকেশ তাঁর আসন্ন জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। সুকেশ গত বছর জ্যাকলিনকে জেলে বসেই একটি চিঠি লিখেছিলেন। যাতে তিনি অভিনেত্রীর পরবর্তী জন্মদিন একসঙ্গে উদযাপন করার প্রতিশ্রুতি দিয়েছেন। গত বছরের ডিসেম্বরে, জ্যাকলিন ২০০ কোটি টাকার জালিয়াতির মামলায় আদালতে ইডি অভিযোগ এবং তাদের সম্পূরক চার্জশিট চ্যালেঞ্জ করার পরে সুকেশ দিল্লি হাইকোর্টে যান। দিল্লি হাইকোর্টে তার আবেদনে, সুকেশ জ্যাকলিনকে পিএমএলএ মামলায় অভিযুক্ত করে বলেছিলেন যে, তিনি বেছে বেছে তাদের মামলায় সাক্ষী করছেন। জ্যাকলিনের আবেদনে বলা হয়েছে যে তিনি পিএমএলএ 2002-এর অধীনে অর্থ পাচার সংক্রান্ত কোনও অপরাধ করেননি বা তিনি কোনও অপরাধের সঙ্গে জড়িত নন। এর আগে, অভিনেত্রী দিল্লির একটি আদালতে গিয়েছিলেন এবং কনম্যান সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে ভয় দেখানো থেকে সুরক্ষা চেয়েছিলেন।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল