আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুক্রে চেন্নাইয়ের কাজে হারলেই বিদায় শুভমনদের

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: ঘরের মাঠে শুক্রবার ‘বাঁচা-মরা’র লড়াইয়ে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটান্স। আজকের ম্যাচে হারলেই আইপিএল অভিযান শেষ হয়ে যাবে শুভমন গিলদের। গত তিন ম্যাচ হেরে প্রচণ্ড চাপে রয়েছে গুজরাত টাইটান্স। ফলে এদিন বাড়তি চাপ নিয়েই ঘরের মাঠে নামতে হচ্ছে শুভমন গিলদের।

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১১টি করে ম্যাচ খেলেছে চেন্নাই ও গুজরাত। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে রয়েছে রুতুরাজ গায়কোয়াড়ের দল। শুক্রে গুজরাতকে হারালে প্লে অফের দিকে এক পা এগিয়ে যাবে। উল্টোদিকে মাত্র ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার নিচে গুজরাত। তাছাড়া নেট রান রেটও শোচনীয়। ফলে আজকের ম্যাচ জিতলেই শুধু হবে না। বিশাল ব্যবধানে জিতে নেট রান রেটের উন্নতি করতে হবে।

গত কয়েকটি ম্যাচে জ্বলে উঠতে ব্যর্থ হয়েছেন গুজরাতের উপরের দিকের ব্যাটাররা। ঋদ্ধিমান সাহা লাগাতার ব্যর্থ হওয়ায় মিডল অর্ডারের ব্যাটারদের উপরে চাপ পড়ছে। কিন্তু সেই চাপ নিতে পারছেন না সাই সুদর্শন-ডেভিড মিলাররা-রাহুল তেওতিয়ারা। অধিনায়ক শুভমন গিলও ব্যাট হাতে দাগ কাটতে পারছেন না। আগের ম্যাচে বল হাতে খানিকটা জ্বলে উঠেছিলেন জসুয়া লিটল। কিন্তু গুজরাতের অধিকাংশ বোলারই ফর্মে নেই। বিপক্ষের ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠতে পারছেন না মোহিত শর্মা-উমেশ যাদব-নূর আমেদরা। আজকের ‘বাঁচা-মরা’র ম্যাচে যদি গুজরাতের বোলার বা ব্যাটাররা নিজেদের প্রমাণ করতে না পারেন তাহলে শুভমনদের আইপিএল অভিযান শেষ হয়ে যাবে।

অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসও ধারাবাহিকতা দেখাতে পারছে না। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় গত কয়েকটি ম্যাচে যদিও রান পেয়েছেন কিন্তু তাঁর মন্থর ব্যাটিং দলের বড় রানের পথে প্রতিবন্ধক  হয়ে উঠছে। অজিঙ্কা রাহানে-ড্যারিল মিচেলরাও নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। মহেন্দ্র সিং ধোনিকে এতটাই পিছিয়ে ব্যাট করতে পাঠানো হচ্ছে যে তিনি ধামাকা দেখানোর মওকাই পাচ্ছেন না। রাচিন রবীন্দ্র-রবীন্দ্র জাদেজারাও ব্যর্থ। মুস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানার মতো দুই বোলার না থাকায় চেন্নাইয়ের বোলিং শক্তিও অনেকটা দুর্বল হয়ে পড়েছে। তুষার দেশপাণ্ডে, রিচার্ড গ্লিসনদের নিজেদের প্রমাণের সময় এসেছে।

Published by:

Share Link:

More Releted News:

‘ফিল্ডিংয়ে বাধা’ দেওয়ার অভিযোগে আউট কেকেআরের রঘুবংশী! শুরু বিতর্ক

রিঙ্কুর কাঁধে ভর করেই লখনউকে ১৫৬ রানের টার্গেট দিল কেকেআর

সাই সুদর্শনের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল চেন্নাই, আট উইকেটে জিতল গুজরাত

একাই টানলেন দলকে, রুতুরাজের ব্যাটে ভর করে গুজরাতকে ১৫৯ রানের লক্ষ্য দিল চেন্নাই

কেমন রয়েছে শরীর, বড় আপডেট দিলেন ক্যাচ ধরতে গিয়ে আহত দিল্লি তারকা পেসার এনগিডি

বয়সকে ‘ডোন্ট কেয়ার’, ৪১-এও সেরা ফর্মে, রোনাল্ডোর ফিটনেসের আসল রহস্য কী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ