চেন্নাইকে দুরমুশ করে টিকে রইলেন শুভমন গিলরা

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে ৩৫ রানে হারিয়ে আইপিএলে প্লে অফে যাওয়ার লড়াইয়ে টিকে গেলেন শুভমন গিলরা। প্রথমে ব্যাট করে সাই সুদর্শন ও শুভমন গিলের জোড়া শতরানের সুবাদে ৩ উইকেট হারিয়ে ২৩১ তুলেছিল গুজরাত টাইটান্স। জবাবে আট উইকেটে ১৯৬ রানেই থামল চেন্নাই। শেষের দিকে নেমে ১১ বলে ২৬ রান করে অপরাজিত থাকলেন মহেন্দ্র সিং ধোনি।

শুক্রবার রাতে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে চেন্নাই। পর পর সাজঘরে ফিরে যান রাচিন রবীন্দ্র (১), অজিঙ্কা রাহানে (১) ও অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। রীতিমতো থরহরি কম্প উঠে যায় চেন্নাই শিবিরে। চতুর্থ উইকেটে জুটি বেঁধে বুক চিতিয়ে লড়াই করে সেই বিপর্যয় থেকে দলকে টেনে তোলেন দুই বিদেশি অলরাউন্ডার ড্যারিল মিচেল ও মইন আলী। দুজনে জুটি বেঁধে ১০৯ রান যোগ করেন। এক সময়ে দুই বিদেশি ব্যাটারকে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল। ১৩তম ওভারে বল করতে এসে মিচেলকে (৩৪ বলে ৬৩) ফিরিয়ে দিয়ে গুজরাতকে ব্রেক থ্রু এনে দেন মোহিত শর্মা। নিজের পরের ওভারে মইন আলীকেও (৩৬ বলে ৫৬) ফেরান তিনি।

পর পর দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় চেন্নাই। ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজা ও শুভম দুবে জুটি বেঁধে প্রতিরোধ গড়ার চেষ্টা চালান। যদিও তেমন সফল হননি। ১৭তম ওভারে ফের শিভমকে (১৩ বলে ২১) সাজঘরে ফিরিয়ে ৩০ রানের জুটি ভাঙেন মোহিত। ১৮তম ওভারে চেন্নাইকে জোড়া ধাক্কা দেন রশিদ খান। প্রথমে ফিরিয়ে দেন রবীন্দ্র জাদেজাকে (১০ বলে ১৮)। এক বল বাদে শূন্য রানে ফেরান মিচেল সান্তনারকে। তখনই নিশ্চিত হয়ে যায় আমদাবাদ থেকে হেরেই ফিরতে হচ্ছে চেন্নাইকে। কেননা জয়ের জন্য তখন ১৩ বলে ৬৩ রানের দরকার ছিল রুতুরাজ গায়কোয়াড়দের। আট নম্বরে নেমে মহেন্দ্র সিং ধোনি ফের ভেল্কি দেখান। যদিও দলকে জয় এনে দিতে পারেননি। তিন ছক্কা ও একটি চারের সাহায্যে ১১ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন তিনি। উল্টোপ্রান্তে শার্দূল ঠাকুর চার বলে তিন রানে অপরাজিত রয়ে যান। গুজরাতের পক্ষে মোহিত শর্মা ৩১ রানে তিন উইকেট নিয়েছেন।

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

একটি পাকা চুল তুললে কি আরও বেশি চুল পাকে? জানুন আসল সত্য

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল

গ্রীষ্মের মরশুমে নতুন ট্রেন্ড, আমের স্বাদে বিয়ারে মাতছে সকলে