Loading live market data...
Loading active stocks...
Connecting...

আসানসোলে জয় নিয়ে ভাবছে না তৃণমূল, ভাবছে মার্জিন নিয়ে

২০২২ সালের উপনির্বাচনে আসানসোল থেকে তৃণমূল জয়ী হয়েছিল ৩ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে। এবার তৃণমূল চিন্তিত এই মার্জিন ধরে রাখা নিয়েই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) জন্ম ১৯৯৭ সালে। সেই হিসাবে জোড়াফুলের বয়স এখন ২৭ বছর। কিন্তু এই ২৭ বছরের একবারের জন্যও তৃণমূলের দখলে আসেনি এমন লোকসভা কেন্দ্র বাংলায় কার্যত হাতেগোনা। সেই তালিকায় ২০২২ সাল পর্যন্ত ছিল রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল লোকসভা কেন্দ্রের(Asansol Constituency) নামও। কিন্তু সেই বছরই ওই লোকসভা কেন্দ্রের উপনর্বাচনে আসানসোলে ৩ লক্ষ ভোটে জিতে যায় তৃণমূল। বাব্য সুপ্রিয়’র ছেড়ে যাওয়া আসনে জিতে যান শত্রুঘ্ন সিনহা(Shatrughna Sinha)। এবার এই ২৪’র ভোটে(Loksabha Election 2024) আবারও তৃণমূল শত্রুঘ্নকে নিয়েই ঝাঁপিয়েছে লোকসভার নির্বাচনে। তবে এবার আর এই কেন্দ্রে জয় নিয়ে ভাবছে না জোড়াফুল। ভাবছে জয়ের মার্জিন ধরে রাখা নিয়ে। কেননা ২০২২ সালের উপনির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল জয়ী হয়েছিল ৩ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে। এবার তাই জোড়াফুল শিবির চিন্তিত এই মার্জিন ধরে রাখা নিয়েই।

আসানসোল লোকসভা কেন্দ্র দীর্ঘদিন ধরে ছিল বামেদের দখলে। ১৯৮৯ থেকে ২০১৪, ৩৫ বছর ধরে আসানসোলে ছড়ি ঘুরিয়েছে বামেরা। কিন্তু ২০১৪ সালে সেই কেন্দ্র চলে যায় বিজেপির দখলে। ২০১৪ ও ২০১৯ এই দুই লোকসভা নির্বাচনেই আসানসোলে বিজেপি(BJP) প্রার্থী হয়ে জয়ের মুখে দেখেছিলেন বাবুল সুপ্রিয়। যদিও পরে সেই বাবুলই সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপি ছাড়তেই ২০২২ সালের উপনির্বাচনে আসানসোলের দখলদারি হারায় বিজেপি। আর এবার তো শুরু থেকেই আসানসোল নিয়ে হোঁচট খাচ্ছে বিজেপি। প্রথমে এই কেন্দ্রের জন্য বিজেপি প্রার্থী হিসাবে ভোজপুরী গায়ক-নায়ক পবন সিংয়ের নাম ঘোষণা করেছিল। কিন্তু পবনের বাঙালি ও মহিলা বিদ্বেষী মনোভাব সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে হইচই পড়ে যায়। আবার পবনও জানিয়ে দেন তিনি আসানসোল থেকে ভোটপ্রার্থী হবেন না। এই অবস্থায় দীর্ঘ বিরতির পরে বিজেপি আসানসোলে প্রার্থী হিসাবে নাম ভাসায় দলেরই সাংসদ এস এস আলুওয়ালিয়ার। যদিও তৃণমূল তার অনেক আগেই এখানে প্রার্থী হিসাবে শত্রুঘ্নের নাম ঘোষণা করে দিয়েছিল ব্রিগেডের মঞ্চ থেকেই। এখানে প্রার্থী হিসাবে আছেন বাম প্রার্থী জাহানারা খানও। তবে লড়াইয়ে যে তৃণমূল অনেক এগিয়ে গিয়েছে সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

পাণ্ডবেশ্বর, রানিগঞ্জ, জামুড়িয়া, কুলটি, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ এবং বারাবনি এই ৭ বিধানসভা নিয়ে আসানসোল লোকসভা কেন্দ্র গঠিত হয়েছে। একুশের ভোটে এই ৭ কেন্দ্রের মধ্যে ৫টিতেই জয়ী হয়েছে তৃণমূল। কুলটিতে সামান্য ব্যবধানে জেতে বিজেপি। আসানসোল দক্ষিণ থেকে বিজেপি জেতে ৪ হাজারের কিছু বেশি ভোটে। কার্যত একুশের ভোটেই তৃণমূলে আসানসোল লোকসভা কেন্দ্রে ৫০ হাজারের বেশি ভোটে লিড তুলেছিল। ২০২২ সালের উপনির্বাচনে সেই লিড গিয়ে পৌঁছায় ৩ লক্ষেরও বেশিতে। এখন তৃণমূল এই মার্জিন ধরে রাখা নিয়েই চিন্তিত। বিশেষ করে বামেরা কত ভোট কাটবে সেটাও মাথায় রাখতে হচ্ছে তৃণমূলকে। কেননা এই শিল্পাঞ্চলে এখনও বামেদের ভোট রয়েছে কিছু পকেটে। বিশেষ করে রানিগঞ্জ ও জামুড়িয়ার বুকে। আবার আসানসোল ও কুলটিতে আছে হিন্দি ভাষী ভোটারদের ভিড়। তবে শত্রুঘ্নের ভোট প্রচারে যেভাবে জনতার ঢল দেখা যাচ্ছে, তাতে করে জয় নিয়ে চিন্তিত নয় তৃণমূল। তাঁদের একমাত্র চিন্তা ৩ লক্ষের মার্জিন ধরে রাখা নিয়ে।

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর