এগরাতে বিজেপি – তৃণমূল সংঘর্ষ ,অবরোধ ,ঘটনাস্থলে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, এগরা ও নানুর: মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল তার প্রচারে যখন ঝড় তুলতে বেরিয়েছিল সেই প্রচারের ওপরে কিছু দুষ্কৃতীরা আক্রমণ চালায়। সেই আক্রমণ করার পরে কর্মী সমর্থকেরা এবং প্রার্থী নিজেই পথ অবরোধ করেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল ৫ টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা (Egra)১ ব্লকের জেড়থান বাজারে।

অভিযোগ জেড়থান অঞ্চলের বিরোধী দলনেতা শান্তশীল বেরা বিজেপির মিছিলে যাওয়ার সময় তাকে বাইক থেকে টেনে নিয়ে বেধাড়ক মারধর করেন স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ বেরা। এমনটাই অভিযোগ।অগ্নিমিত্রা পাল ঘটনাস্থলে পৌঁছলে চরম উত্তেজনা তৈরী হয়। দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে খন্ডযুদ্ধ লেগে যায়। অগ্নিমিত্রা পাল(Agnimitra Paul) ও তাঁর অনুগামীরা জেড়থান বাজারে পথ অবরোধ করেন।

তৃণমূলের দাবী বিজেপি নেতা শান্তশীল বেরা(Shantosil Bera) তৃণমূল নেতা বিশ্বজিৎকে গালিগালাজ করেছে। এলাকায় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দুপক্ষকে সরিয়ে দেওয়া হয় ঘটনাস্থল থেকে।এদিকে, সোমবার চতুর্থ দফার ভোট শেষ হওয়ার পরেই বোলপুর লোকসভার কেন্দ্রের নানুর বিধানসভার পাপুড়ি অঞ্চলের ইতিমধ্যেই বিজয় মিছিলের ছবি উঠে আসছে।

পাশাপাশি আগামী মাসে জুনের চার তারিখ এই লোকসভা ভোটের গণনা, আর গণনার আগেই নানুরের পাপুড়ি গ্রামে বিজয় মিছিল করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। মিছিলে অংশ নেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ ও নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি । পাশাপাশি এই মিছিলে গোটা গ্রাম জুড়ে প্রায় ৭০ হাজার মিষ্টান্ন বিতরণ করেন কাজল শেখ। পাশাপাশি কাজল শেখ জানান, আমরা ৩৬৫ দিন পড়া শুনা করেছি । তার ফলাফন তিনি জানেন । অর্থাৎ তিনি জানাচ্ছেন সারা বছর সাধন মানুষের পাশে থেকে কাজ করেছেন তাই ভোটের ফল তিনি জানেন। তাই আজ নানুরের পাপুরি অঞ্চলে বিজয় মিছিল করছেন।

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?