হলদিয়াতে ভোট প্রচারে গিয়ে বিয়ের সম্বন্ধর প্রস্তাব পেলেন দেবাংশু , কিন্তু এখনই বিয়েতে নারাজ

Share:

নিজস্ব প্রতিনিধি, হলদিয়া:ভোট প্রচারে এসে হলদিয়ায় দেবাংশু পেলেন বিয়ের সম্বন্ধের প্রস্তাব।তবে এখনই সে প্রস্তাব নাকচ করলেন খোদ তমলুক কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya)। প্রার্থী জানান তাকে খুব অল্প বয়সে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রার্থী করেছেন। এত অল্প বয়সে তিনি খুঁটিতে বাধা পড়তে চান না। আগামী পাঁচ বছর তমলুকের জন্য প্রচুর কাজ করার তার ইচ্ছে আছে। জীবন রশ্মিতে বাধা পড়লে মানুষের জন্য কাজ করার সুযোগ পাওয়া যাবে না। এত অল্প বয়সে তাই তিনি আরো বেশ কিছুদিন উন্মুক্ত থাকতে চান। তিনি যদি যেতেন তাহলে দেশের মধ্যে সর্বকনিষ্ঠ সংসদ হিসেবে সংসদে যাবেন বলে জানান দেবাংশু।

হলদিয়া বিধানসভা (Haldia Assembly) এলাকায় সোমবার একগুচ্ছ প্রচার কর্মসূচী সারেন তমলুক কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। হলদিয়া পুরসভার ১২নং ওয়ার্ডে দূর্গাচক স্টেডিয়ামের কাছে এমনই এক কর্মসূচীতে তিনি যখন প্রচার কাজ সারছিলেন তাকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান দলীয় নেতা কর্মীরা। সেই অনুষ্ঠানে দেবাংশুর জয় কামনা করে, দেবাংশুর জন্য পাত্রী খুঁজে রেখেছেন বলে জানান এক মহিলা তৃণমূল কর্মী।

মাইক হাতে তার এই ঘোষণা মাত্রই হাততালি পড়তে থাকে।তবে তিনি এখনই বিয়ে করছেন না, জিতে আগে তমলুকের মানুষের জন্য অনেক কাজ করতে চান। এখনই সংসার জীবনে আবদ্ধ হতে চান না তিনি । অল্প বয়সে সংসদে গিয়ে আগামী পাঁচ বছর মানুষের জন্য কাজ করতে চান বলে জানিয়ে দেন দেবাংশু।

ক্রিস্পি টাকোস থেকে চকোলেট বরফি! বানিয়ে ফেলুন হ্যাজেলনাটের সহজ ৩ রেসিপি

AI ব্যবহার করে ঘণ্টায় ৩৫০ টাকা আয় করছেন সবজি বিক্রেতা, ভাইরাল ভিডিও

হাপুরে বিদ্যুৎ বিভ্রাট! গরমে নাজেহাল বিক্ষোভকারীদের দেখে মেজাজ হারালেন পুলিশকর্তা, বললেন…

জ্বালানি বাঁচাতে বাসে চেপে মুখ্যমন্ত্রীর বৈঠকে আসছেন জেলাশাসক সহ আধিকারিকরা

নারকেলের স্বাদে মশলাদার টুইস্ট! বাড়িতেই বানিয়ে ফেলুন কোকোনাট কারি ডামপ্লিং

গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার প্রতিবাদ করলে উপভোক্তাকে মারধরের অভিযোগ

এবার কলেজ-বিশ্ববিদ্যালয়েও বাধ্যতামূলক ইউনিফর্ম, যোগী রাজ্যে বড় সিদ্ধান্ত

টিফিনে জমবে ধাবা-স্টাইল পনির পেঁয়াজ পরোটা, প্রোটিনে ভরপুর ঘরোয়া স্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

ইতিহাস, চারদিনেই ইনস্টাগ্রামে ১ কোটি অনুসারী ‘ককরোচ জনতা পার্টি’র

বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে বোমা ও হুমকি চিঠি, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

৩০ বছরের খরা কাটিয়ে ইউরোপা লিগ জিতল অ্যাস্টন ভিলা