মালদায় পুলিশি অভিযানে উদ্ধার ২৮ কোটির মাদক, ৩২ লাখ টাকা, গ্রেফতার ১

মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সমীরের বাড়ি হানা দেয় কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। এরপরেই তল্লাশিতে নেমে পড়ে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার মাদক কারবারের বড়সড় চক্রের হদিশ পেল মালদার জেলা পুলিশ। পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ওই চক্রের এক করবারি। জানা গিয়েছে, বাড়িতে বসেই কারবারি চক্র চালাত ওই কারবারিরা। আর তার খবর আগে থেকেই পেয়ে গিয়েছিলেন পুলিশ। এরপরেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পৌঁছে যায় ওই ডেরায়। বিশাল অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করেছে কোটি কোটি টাকার নিষিদ্ধ মাদক, ব্রাউন সুগার এবং নগদ টাকা। জানা গিয়েছে, নিষিদ্ধ মাদক ব্রাউন সুগারের মোট মূল্য ২৮ কোটি।

বাজেয়াপ্ত হয়েছে টাকা গোনার মেশিন-সহ নগদ ৩২ লক্ষ টাকা। কাতবে কোন পথে মাদক-কারবারি চলত তা এখনও জানা যায়নি, তার জন্যে শুরু হয়েছে তদন্ত। আর এই ঘটনায় রীতিমতো চমকে গিয়েছেন পুলিশ আধিকারিকরাও। এত বিপুল পরিমাণে টাকা এবং নিষিদ্ধ মাদক উদ্ধারের ঘটনায় বিশ্বাসও রীতিমতো তাজ্জব পুলিশ প্রশাসন। ইতিমধ্যে একজন গ্রেফতার হয়েছেন। ধৃত ব্যক্তির নাম সমীর শেখ। তাঁকে বুধবার মালদা জেলা আদালতে তুলেছে পুলিশ। তিনি কালিয়াচক থানার বামনটোলা গ্রামের বাসিন্দা।

সূত্রের খবর, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সমীরের বাড়ি হানা দেয় কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। এরপরেই তল্লাশিতে নেমে পড়ে পুলিশ। তল্লাশি অভিযানে শেষমেশ পুলিশ উদ্ধার করতে সফল হয় সাত কেজি ৯০০ গ্রাম ওজনের ব্রাউন সুগার, নগদ ৩২ লক্ষ টাকা এবং একটি টাকা গোনার মেশিন। সবগুলিকেই পুলিশ ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে। তবে পুলিশ এখন তদন্ত শুরু করেছে এবং মাদক পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে। ধৃত সমীর শেখকে জেরা করে কারবারের আরও অভিযুক্তদের খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়