সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে তেলঙ্গানা হাইকোর্টে দ্বারস্থ NTR জুনিয়র

প্রতিবেদনে বলা হয়েছে, ভবন নির্মাণের জন্যে তিনি আইন অনুসারে সমস্ত প্রয়োজনীয় অনুমতি নিয়েছিলেন। এরপরেই তিনি ২০০৭ সালে বাড়ি নির্মাণের কাজে হাত দেন। এখন এই জায়গা নিয়েই শুরু হয়ে বিরোধ।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার সম্পত্তি নিয়ে ঝামেলায় পড়লেন তেলেগু সুপারস্টার জুনিয়র এনটিআর। অভিনেতা জুবিলি হিলসের একটি সম্পত্তি নিয়ে তীব্র বিতর্ক উঠেছে। যা নিয়ে তেলেঙ্গানা হাইকোর্টের সহায়তা চাইলেন অভিনেতা। রিপোর্ট অনুসারে, ২০০৩ সালে জুনিয়র NTR জুবিলি হিলস-এ সুঙ্কু গীতা লক্ষ্মীর কাছ থেকে একটি ৬০০-বর্গ গজ প্লট কিনেছিলেন। কিন্তু এই মহিলা পুরো প্রতারক। তিনি বিভিন্ন ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার জন্য প্লট বন্ধক রাখার একটি মিথ্যে দলিল তৈরি করেন। এই প্লটের মালিকানার ঋণ পুনরুদ্ধার ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিট পিটিশন দায়ের করেছেন জুনিয়র NTR। জুবিলি হিলস হাউজিং সোসাইটিতে এই প্লটটি ৬০০ বর্গ গজের বেশি জায়গা জুড়ে অবস্থিত।

এই প্রেক্ষিতেই ৩০ এপ্রিল জুনিয়র NTR জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার রাজেশ্বর রাওয়ের মাধ্যমে জারি করা ডিআরটি আদেশ বাতিল করার নির্দেশনা চেয়ে রিট পিটিশন দায়ের করেছেন। আরআরআর অভিনেতা ওই প্রতারক মহিলা সুঙ্কু গীথার কাছ থেকেই প্লটটি কিনেছিলেন এবং সেখানে একটি ভবন নির্মাণ করেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, ভবন নির্মাণের জন্যে তিনি আইন অনুসারে সমস্ত প্রয়োজনীয় অনুমতি নিয়েছিলেন। এরপরেই তিনি ২০০৭ সালে বাড়ি নির্মাণের কাজে হাত দেন। এখন এই জায়গা নিয়েই শুরু হয়ে বিরোধ। অভিনেতা তাঁর ঋণ ফেরত পেতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদা ডেট রিকভারি ট্রাইব্যুনালের (ডিআরটি) কাছে দ্বারস্থ হয়েছেন৷ তবে ব্যাঙ্কগুলি দাবি করেছে, সুঙ্কু গীথা জুনিয়র এনটিআর-এর কাছে জমির মালিকানা হস্তান্তর করেছিলেন এবং ১৯৯৬ সালে তাঁদের কাছ থেকে ঋণও নিয়েছিলেন। কিন্তু সময়মতো ঋণ পরিশোধ না করার কারণে, ৪০ বছর বয়সী অভিনেতা ব্যাঙ্ক থেকে নোটিশ পান। এরপর SARFAESI আইন ব্যাঙ্ক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলিকে বাণিজ্যিক বা আবাসিক সম্পত্তি নিলাম করার অনুমতি দেয়৷ কারণ ঋণগ্রহীতা ঋণের পরিমাণ পরিশোধ করতে ব্যর্থ হয়েছিল।

তখনই ব্যাংকগুলি ঋণ পুনরুদ্ধারের জন্যে অভিনেতাকে নোটিশ পাঠায়। নোটিশ পাওয়ার পরে, এনটিআর সমস্ত ব্যাঙ্কগুলির বিরুদ্ধে সম্পত্তি দখলের চেষ্টা করার অভিযোগ দেখিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ২০১৯ সালে, পুলিশ একই মামলায় চার্জশিট দেয়। এরপর অভিনেতা ডিআরটি থেকে নোটিশ পেয়ে তেলেঙ্গানা হাইকোর্টে দ্বারস্থ হন। বৃহস্পতিবার (১৬ মে) বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি জে শ্রীনিবাস রাওয়ের অবকাশকালীন বেঞ্চ আবেদনের শুনানি করেন। কিন্তু ডিআরটি আদেশের অনুলিপি অনুপলব্ধ হওয়ায় জুনিয়র এনটিআরের আইনজীবী সময় চেয়েছেন। আদালত এখন শুনানি ৬ জুনের জন্য মুলতবি করেছেন। ৩ জুনের মধ্যে মামলা সংক্রান্ত বিস্তারিত নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। পেশাদার ফ্রন্টে, এনটিআরকে পরবর্তীতে দেবরাতে দেখা যাবে, যেটি কোরাতলা শিবা পরিচালনা করছেন।

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!