আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রোহিতের লড়াই ব্যর্থ, লখনউয়ের কাছে হেরে সবার শেষে রইল মুম্বই

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: হার দিয়ে চলতি বছরের আইপিএল অভিযান শুরু করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। শুক্রবার রাতে ঘরের মাঠে ১৮ রানে হারের মধ্য দিয়েই আইপিএল অভিযান শেষ করলেন হার্দিক পাণ্ড্যরা। লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের কাছে রানে হারতে হল মুম্বইকে। আর ওই হারের ফলে পয়েন্ট তালিকায় সবার নিচেই জায়গা হল হার্দিকদের। ১৪ ম্যাচে মাত্র চারটি জয়ের সুবাদে আট পয়েন্ট নিয়ে প্রতিযোগিতা শেষ করল মুম্বই। একমাত্র বুক চিতিয়ে লড়াই করেছিলেন রোহিত শর্মা।

নিকোলাস পুরানের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২১৪ রান তুলেছিল লখনউ। জয়ের জন্য ২১৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে সুরুটা খারাপ করেনি মুম্বই। যদিও ইনিংসের শুরুতেই বৃষ্টির কারণে বেশ খানিকক্ষণ ম্যাচ বন্ধ রাখতে হয়েছিল। ফের খেলা শুরু হলে আগ্রাসী মেজাজ ব্যাট করতে থাকেন মুম্বইয়ের দুই গোড়া পত্তনকারী ব্যাটার রোহিত শর্মা ও ডেওয়াল্ড ব্রেভিস। প্রথম উইকেটে জুটি বেঁধে দুজনে ৮৮ রান যোগ করেন। নবম ওভারে বল করতে এসে ব্রেভিসকে (২৩) ফিরিয়ে জুটি ভাঙেন নাভিন উল হক। পরের ওভারে টি টোয়েন্টির বিশ্বসেরা ব্যাটার সূর্যকুমার যাদবকে শূন্য রানে ফেরান রবি বিষ্ণোই। দলের স্কোর বোর্ডে আট রান যোগ হতে না হতে ফিরে যান একা কুম্ভ হয়ে লড়াই চালানো রোহিত শর্মা। আউট হওয়ার আগে তিনি করেন ৩২ বলে ৬৮ রান।

দলকে বিপদ থেকে টেনে তোলার গুরু দায়িত্ব যার কাঁধে বর্তেছিল সেই মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য কাণ্ডজ্ঞানহীনের মতো মহসীন খানের বলে বাজে শট খেলে ১৬ রানে সাজঘরে ফেরেন। নেহাল ওয়াধেরা করেন এক রান। ষষ্ঠ উইকেটে ঈশান কিশনকে সঙ্গে নিয়ে দলকে জেতানোর এক মরিয়া চেষ্টা করেন নমন ধীর। লখনউয়ের বোলারদের পাল্টা আক্রমণের পথে হাঁটেন। যদিও আস্কিং রেট বা জয়ের জন্য ওভার পিছু প্রয়োজনীয় রান এতটাই বেড়ে গিয়েছিল যে কোনও অঘটন ঘটাতে আরেননি তিনি। ষষ্ঠ উইকেটে ৬৮ রান যোগ হওয়ার পরে শেষ ওভারে নাভিন উল হকের বলে সাজঘরে ফেরেন ঈশান (১৪ বলে ১৪ রান)। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে মুম্বই। নমন ধীর ২৮ বলে ৬২ রানে অপরাজিত থাকেন।

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাইয়ের কাছে হেরে আইপিএলের প্লেঅফে খেলার স্বপ্ন শেষ হার্দিকদের

ব্যর্থ হার্দিক-সূর্যরা, চেন্নাইয়ের বিরুদ্ধে ১৫৯ রান তুলতে হিমশিম খেল মুম্বই

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা, অধিনায়ক কে?

বাংলাদেশি ক্রিকেটারদের দুপুরের পাতে ‘ডাল-আলু ভর্তা-গরুর মাংস’ বন্ধ

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ