পাঁচ ওভার খেলা হলেও প্লে অফে যাওয়ার সুযোগ কোহলিদের, কীভাবে?

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে বৃষ্টি হওয়ার প্রবল। বৃষ্টির প্রভাবে যদি ম্যাচের ওভার কমে যায়, তাহলেও বেঙ্গালুরুর প্লে অফে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে খুব সহজে প্লে অফে যাওয়ার ছাড়পত্র পাবে না কোহলিরা।

জানা যাচ্ছে, এদিন যদি ২০ ওভার ম্যাচ হয়, তাহলে বেঙ্গালুরু যদি প্রথমে ব্যাট করে তাহলে ১৮ রানে তাদের চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে হবে। কিন্তু যদি ২০ ওভার ম্যাচ না হয়, তাহলে কি হবে। সেক্ষেত্রে যদি ৫ ওভারের ম্যাচ হয়, তাহলে বেঙ্গালুরু যদি ৮০ রান করেন, তাহলে চেন্নাইকে ৬৮ রানের মধ্যে বেঁধে ফেলতে হবে বেঙ্গালুরুকে। সেক্ষেত্রে যদি ১৫ ওভারের ম্যাচ হয়, তাহলে বেঙ্গালুরু যদি ১৭০ রান করে, তাহলে চেন্নাইকে ১৫২ রানের মধ্যে বেঁধে ফেলতে হবে বেঙ্গালুরুকে। অন্যদিকে বেঙ্গালুরু যদি পরে ব্যাট করে, তাহলে ৫ ওভারের ম্যাচে কোহলিদের সামনে যদি ৮১ রানের টার্গেট রাখা হয়, তাহলে সেই রান বেঙ্গালুরুকে ৩.১ বলে করে ফেলতে হবে। পাশাপাশি ১০ ওভারের ম্যাচে বেঙ্গালুরুর সামনে যদি ১৩১ রানের টার্গেট দেওয়া হয়, সেই রান বেঙ্গালুরুকে ৮.১ ওভারে করে ফেলতে হবে। ১৫ ওভারের ম্যাচে বেঙ্গালুরুর সামনে যদি ১৭১ রানের টার্গেট রাখা হয়, তাহলে সেই রান কোহলিদের ১৩.১ ওভারে করে ফেলতে হবে।

অন্যদিকে এদিনের ম্যাচ না জিতলেও প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে চেন্নাই সুপার কিংসের সামনে। বেঙ্গালুরুর থেকে চেন্নাইয়ের রান রেট বেশি থাকলেই প্লে অফে চলে যাবে মহেন্দ্র সিং ধোনিরা।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান