বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধকে পায়েস নিবেদন করা হয় কেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি :  পুরাণ অনুযায়ী বৈশাখ পূর্ণিমায় গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। আবার এই তিথিতেই বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন তিনি। বৈশাখ মাসের পূর্ণিমা এই তিথিটি বিশেষ গুরুত্ব বহন করে। এই তিথি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ, এ কারণে এই দিনটিকে ‘বুদ্ধ জয়ন্তী’ বলা হয়ে থাকে। এই বছর ২৩ মে বৈশাখী পূর্ণিমা তিথি পড়েছে। এই দিনে বুদ্ধকে পায়েসের প্রসাদ নিবেদন করা হয়। আপনি কী জানেন কেন বুদ্ধকে এইদিন কেন পায়েস নিবেদন করা হয় ?

পায়েস নিবেদনের কারণ : সিদ্ধার্থ রাজকুমার হলেও তিনি ছিলেন সবার থেকে আলাদা। মনে ছিল তাঁর অগাধ প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি গৃহত্যাগ করেন। এক নয় দুই নয় সাত বছর বনে বনে ঘুরে বেরিয়েছিলেন তিনি।ঠিক তার পরেই রাজকুমার সিদ্ধার্থ সত্যের সন্ধানে কঠোর তপস্যা করেন, অবশেষে বৈশাখ পূর্ণিমার দিনে বোধগয়ায় বোধি বৃক্ষের নীচে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন।জ্ঞান লাভের সংশয়ের মেঘ কেটে যায় বোধির মনে।  

কথিত আথে যে জ্ঞান লাভের পর বুদ্ধ পায়েস খেয়ে নিজের ব্রতভঙ্গ করেন। তাই বুদ্ধ পূর্ণিমায় পায়েস রান্না করা হয়। বুদ্ধকে পায়েসের প্রসাদ নিবেদন করা হয়। শুধু তাই নয়, বৈশাখ পূর্ণিমায় কুশীনগরে বুদ্ধের মহাপরিনির্বাণ হয়। এইদিন ভক্তদের বাড়িতে বাড়িতে পায়েস রান্না হয়ে থাকে।

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

শীতের শুরুতেই জেল্লা হারাচ্ছে ত্বক? পার্লারে না গিয়ে বাড়িতে বানান ডি-ট্যান ফেসপ্যাক

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই