পঞ্চম দফার ভোটের জন্যে মুম্বইতে সমস্ত শুটিং স্থগিত, নির্দেশ AICWA-এর

তাহলে শুটিং কেন নয়? অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন ২০ মে অনুষ্ঠিতব্য লোকসভা ভোটের পঞ্চম ধাপে লোকেদের ভোট দিতে অনুপ্রাণিত করার জন্য বলিউড সেলিব্রিটিদের আহ্বান জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে লোকসভা নির্বাচন আবহ। ইতিমধ্যেই ৪ দফার ভোট উৎসব শেষ। বাকি রয়েছে ৩ দফা। আগামী ১ জুন লোকসভা নির্বাচন শেষ। এবার পালা কি আদৌ বদল হবে, সেই দেখার অপেক্ষা রয়েছে গোটা দেশবাসী। আগামিকাল পঞ্চম দফার ভোট হবে মোট ৮ টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল এবং ৪৯ টি আসনে। যেখানে প্রায় ৬৯৫ টি প্রার্থী। যাই হোক, আগামিকাল মহারাষ্ট্রের ১৩ টি আসন ছাড়াও ভোট রয়েছে বিহার, ঝাড়খণ্ড, লখনউ, ওড়িশা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, জম্ম কাশ্মীর এবং লাদাখে রয়েছে ভোট। যার মধ্যে মহারাষ্ট্রে রয়েছে ধুলে, ডিন্ডোরি, নাসিক, পালঘর, ভিওয়ান্ডি, কল্যাণ, থানে, মুম্বই উত্তর, মুম্বই উত্তর-পশ্চিম, মুম্বই উত্তর-পূর্ব, মুম্বই উত্তর-মধ্য, মুম্বই দক্ষিণ-মধ্য, মুম্বই দক্ষিণে চলবে ভোট। সুতরাং গোটা মুম্বইতেই রয়েছে ভোট। আর মুম্বইতে ভোট মানেই একাধিক তারকারা ভোট দেবেন, এটাই নিশ্চিত। ইতিমধ্যেই দক্ষিণী রাষ্ট্রগুলিতে ভোট দিয়েছেন সকল তারকা। গণতান্ত্রিক অধিকারে পা মিলিয়েছেন সকল তারকা।

এবার মুম্বই তারকা দের ভোট দেওয়ার পালা। স্বাভাবিকভাবেই ভোট হচ্ছে যে সকল জায়গায় সেখানে সেখানে দোকানপাঠ, অফিসকাছারি বন্ধ থাকে। তাহলে শুটিং কেন নয়? অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন ২০ মে অনুষ্ঠিতব্য লোকসভা ভোটের পঞ্চম ধাপে লোকেদের ভোট দিতে অনুপ্রাণিত করার জন্য বলিউড সেলিব্রিটিদের আহ্বান জানিয়েছেন। তাঁরা তাঁদের অফিসিয়াল হ্যান্ডেলে গিয়ে লিখেছেন, “অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন সমস্ত বলিউড অভিনেতা এবং অভিনেত্রীদেরকে ২০ মে তে মুম্বই এবং এর আশেপাশের এলাকায় জনসাধারণকে ভোট দেওয়ার জন্য অনুপ্রাণিত করার আহ্বান জানাচ্ছে৷ তাই এদিন সকল শুটিং বন্ধ রাখার অনুরোধ জানানো হচ্ছে।”

তারা মেগাস্টার অমিতাভ বচ্চন, সুপারস্টার শাহরুখ খান, অক্ষয় কুমার, আমির খান এবং অন্যদের কাছে ভোট দেওয়ার জন্য ভক্তদের উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন। তাঁরা আরও জানিয়েছেন, “২০ মে, মুম্বই এবং এর আশেপাশের এলাকায় সংবিধান দ্বারা সমস্ত নাগরিকদের দেওয়া অধিকার অনুসারে বেশ কয়েকটি ভোটকেন্দ্র স্থাপন করা হবে। বলিউডে, হাজার হাজার কর্মী এবং শিল্পীরা অবদান থাকবে সেখানে। কারণ তাদেরও ভোট দেওয়ার অধিকার রয়েছে। সেক্ষেত্রে শ্যুটিং শুরু হওয়া কর্মীদের এবং শিল্পীদের জন্য ভোটের জন্য সময় নেওয়া কঠিন হয়ে পড়বে। কারণ দিনে একাধিক দৃশ্যের শুটিং করার প্রয়োজনীয়তা থাকে। তাই সমস্ত পূর্বপরিকল্পিত সমস্ত চ্যানেল, প্রযোজক এবং প্রোডাকশন হাউসকে জানানো হচ্ছে, বলিউডে যদি সম্ভব হয় ২০ মে সমস্ত শুটিং স্থগিত করার কথা বিবেচনা করা হচ্ছে, যাতে কর্মী এবং শিল্পীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।”

এর আগে, শাহরুখ খান চলমান লোকসভা নির্বাচনের মধ্যে লোকেদের ভোট দিতে উৎসাহিত করতে এক্সে গিয়ে লিখেছেন, “দায়িত্বশীল ভারতীয় নাগরিক হিসাবে অবশ্যই এই সোমবার মহারাষ্ট্রে আমাদের ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করতে হবে। আসুন ভারতীয় হিসাবে আমাদের দায়িত্ব পালন করি এবং আমাদের দেশের সর্বোত্তম স্বার্থকে মাথায় রেখে ভোট দেই। এগিয়ে যান প্রচার করুন, আমাদের ভোটের অধিকার।” সলমান খানও জনগণকে তার পোস্টে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। “আমি বছরে ৩৬৫ দিন ব্যায়াম করি, যাই হোক না কেন এবং এখন আমি ২০ মে আমার ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করতে যাচ্ছি যা যাই হোক না কেন।”

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল