সোমে ৪৯ আসনে ভোট, ‘পরীক্ষায়’ বসছেন রাহুল-ওমর-রাজনাথ সিংরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাত পোহালেই ভোট পঞ্চমী। অষ্টাদশ লোকসভার পঞ্চম পর্বের ভোট। দেশের ছয় রাজ্য ও দুই কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯ আসনে ভোট নেওয়া হবে। ভোট পঞ্চমীতে ইভিএম বন্দি হবে ৬৯৫ প্রার্থীর ভাগ্য। তার মধ্যে উল্লেখযোগ্য রাহুল গান্ধি, রাজনাথ সিং, স্মৃতি ইরানি, লালুপ্রসাদ যাদবের কন্যা রোহিনী আচার্য, চিরাগ পাসোয়ান, ওমর আবদুল্লা, পীযূষ গোয়েল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শান্তনু ঠাকুরের ভাগ্য। লোকসভার ৪৯ আসনের পাশাপাশি ওড়িশা বিধানসভার ৩৫ আসনে ভোট নেওয়া হবে। গত ১৩ মে ভোট চতুর্থীতে ওড়িশার ২৮ বিধানসভা আসনে ভোট নেওয়া হয়েছিল।

ভোট পঞ্চমীতে সর্বাধিক আসনে ভোট হচ্ছে উত্তরপ্রদেশে। দেশের বৃহত্তম রাজ্যটিতে ১৪ আসনে ভোট নেওয়া হবে। মহারাষ্ট্রে ১৩টি, পশ্চিমবঙ্গে ৭টি, বিহারে ৫টি, ওড়িশায় ৫টি ও ঝাড়খণ্ডের তিনটি আসনে ভোটগ্রহণ হবে। এছাড়া লাদাখ ও জম্মু-কাশ্মীরের বারামুল্লা আসনেও ভোট নেওয়া হবে। উত্তরপ্রদেশের যে ১৪ আসনে ভোট নেওয়া হবে সেই ১৪ আসন হল-রায়বরেলি, অমেথি, লখনউ, ঝাঁসি, জালাউন, হামিরপুর, বান্দা, কৌশাম্বী, ফতেপুর, গোন্ডা, কাইজারগঞ্জ, ফৈজাবাদ, মোহলনালগঞ্জ ও বারাবাঁকি। মহারাষ্ট্রের মুম্বই উত্তর, মুম্বই উত্তর-পশ্চিম, মুম্বই উত্তর-পূর্ব, মুম্বই উত্তর-মধ্য, মুম্বই দক্ষিণ-মধ্য, মুম্বই দক্ষিণ, থানে, কল্যাণ, পালঘর, ধুলে, দিন্ডোরি, নাসিক ও ভিওয়ান্ডি আসনে ভোট নেওয়া হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের সাতটি আসনে ভোট নেওয়া হবে। ওই সাত আসন হল-ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, শ্রীরামপুর ও আরামবাগ। বিহারের মুজফফরপুর, মধুবনী, হাজিপুর, সীতামারি, ও সারণের পাশাপাশি ঝাড়খণ্ডের ছাতরা, কোডারমা ও হাজারিবাগ আসনে ভোট নেওয়া হচ্ছে। ভোট পঞ্চমীতে ভোটের লাইনে দাঁড়াবেন ওড়িশার বরগড়, সুন্দরগড়, বোলাঙ্গির কান্ধামাল ও আশকার ভোটাররা।

সোমবার ভোট পরীক্ষায় অবতীর্ণ হচ্ছেন রাহুল গান্ধি। তিনি লড়ছেন উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লখনউ আসন থেকে লড়ছেন। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের কন্যা রোহিনী আচার্য লড়ছেন বিহারের সারণ থেকে। হাজিপুর থেকে ভোট পরীক্ষায় মুখোমুখি হচ্ছেন লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসোয়ান। লোকসভায় যেতে মুম্বই উত্তরে বিজেপি প্রার্থী হয়েছেন পীযূষ গোয়েল। জম্মু-কাশ্মীরের বারামুল্লা আসন থেকে ভাগ্যপরীক্ষায় অবতীর্ণ হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা।

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

শাহজাহানদের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার জমিদখলের মামলায় চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক