ভোটের পরেই ছেলেকে নিয়ে ঘুরতে যাবেন রচনা

রাজনীতিক রচনা আর অভিনেত্রী রচনার মধ্যে বিস্তর ফারাক। তবে ভোটের পরে কীভাবে আবার ফিরবেন তিনি নিজের জীবনে, সেটাই জানালেন অভিনেত্রী।তাঁর কথায়, এমনিতে তিনি একেবারেই ভাত খেতেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: হুগলীর কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়ে জীবনের অধিক বদল ঘটে গেছে বাংলার দিদি নং ১ রচনা বন্দোপাধ্যায়ের। প্রার্থী বাছাইয়ের পরে একটুও সময় নষ্ট না করে প্রচারে নেমে গিয়েছিলেন তিনি। নিজের জীবনের রুটিন সবটাই বদলে ফেলেছিলেন তিনি। সাধারণত প্রচারের আগে সকালবেলায় তিন বেশ কিছুক্ষণ শরীর চর্চা এবং পুজো দিয়ে দিন শুরু করতেন। কিন্তু এখন কোনও মতে ঠাকুর প্রণাম করে রেডি হয়ে কাজে বেরিয়ে পড়েন। জীবনধারা একেবারেই পাল্টে গেছে অভিনেত্রীর।

সম্প্রতি একটি বেসরকারি সংবাদমাধ্যমে অভিনেত্রী জানালেন, ভোটপ্রচার শুরুর আগে ও পরের রচনা বন্দ্যোপাধ্যায় এক নয়। রাজনীতিক রচনা আর অভিনেত্রী রচনার মধ্যে বিস্তর ফারাক। তবে ভোটের পরে কীভাবে আবার ফিরবেন তিনি নিজের জীবনে, সেটাই জানালেন অভিনেত্রী।তাঁর কথায়, এমনিতে তিনি একেবারেই ভাত খেতেন না। এখন প্রচারের জন্য অনেকের আব্দারে ভাত খেতে হচ্ছে। প্রায় রোজ দুপুরে ভাত খাচ্ছেন। কিন্তু ভোট মিটে গেলে এক বছর ভাত খাবেন না। সাধারণত নায়িকাদের জীবন ধারা সব ঘড়ি ধরে হয়। কিন্তু রাজনীতি তা শুনবে না। কাজের ধরন একেবারেই আলাদা। তাই এখন পুরনো রুটিন নিয়ে মাথা ঘামাচ্ছেন না। ছেলের সঙ্গে দেখা হচ্ছেনা ভাল করে। কাজ সামলে বাড়ি ফিরে দেখেন ছেলে ঘুমিয়ে পড়েছেন।

রাজনীতিক হিসেবে তাঁর চলাফেরা একেবারে বদলে গেছে। বন্ধুদের সঙ্গেও এখন তিনি আড্ডা দিতে পারছেন না। ভোটের কাজ শেষ হলে নতুন করে রচনাকে ফিরে পাবেন তাঁর বন্ধুরা। তাঁর প্রচারেও গিয়েছেন বন্ধুরা। পাশে থেকেছে। এই গরমে সুস্থ থাকার জন্য নিয়মিত ডাবের জল, ওআরএস তাঁকে সঙ্গ দিয়েছেন। সাজগোজেও বদল এনেছেন।শাড়ি তো পরতে হচ্ছে। নিজের বুটিক থেকেই তা বানাচ্ছেন। তবে ভোটের পর তিনি জিতবেন কি না জিতবেন, কাজের থেকে ছুটি পেলেই ছেলেকে নিয়ে বেড়াতে যাবেন, প্রাগে যেতে পারেন। ছেলেকে নিয়ে একসঙ্গে হাঁটবেন।

ফলতায় সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২০.৪৭ শতাংশ, কী বলছেন ভোটাররা?

চন্দ্রনাথ হত্যায় সুপারির টাকার সূত্র ধরে মাস্টারমাইন্ডের খোঁজে তদন্তকারীরা

দিনে মাত্র ৫ মিনিট ব্যায়ামেই কমতে পারে মৃত্যুর ঝুঁকি, দাবি চিকিৎসকদের

জমির জন্য ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েই স্ত্রীকে ছেড়ে প্রেমিকার সঙ্গে পালালেন যুবক

‘টাকা দেব না’, বন্দুক উঁচিয়ে পেট্রোল পাম্পে ২ যুবকের তাণ্ডব, তারপর…

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ইরানের তেলবাহী জাহাজে আমেরিকার আচমকা অভিযান

একা লখনউ ভ্রমণের পরিকল্পনা? এই ৫টি অভিজ্ঞতা মিস করলে পস্তাবেন

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

মেঘ, চা-বাগান আর নির্জন পাহাড়ি পথ, দক্ষিণ ভারতের অফবিট স্বর্গ কোটাগিরি

মাত্র ৪,৯৯৯ টাকায় পুরনো টিভি হবে স্মার্ট! Amazon নিয়ে এল Fire TV Stick HD

ডিসকাউন্ট ধামাকা, ১০ হাজার টাকা ছাড়ে মিলছে Redmi Note14 pro