প্রচারের শেষ লগ্নে ঝড়, ২৭ মে সুদীপের হয়ে পদযাত্রা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী ২৭ মে কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলেঘাটা থেকে মানিকতলা পর্যন্ত হবে মিছিল। এরপর ৩০ মে দক্ষিণ কলকাতায় তৃণমূল নেত্রী পদযাত্রায় যোগ দেবেন।

তৃণমূল সূত্রে খবর, আগামী ২৭ মে গান্ধীভবনে গান্ধী মূর্তিতে মালা দিয়ে বেলেঘাটাতে মিছিল শুরু করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ফুলবাগান, কাঁকুড়গাছি হয়ে মানিকতলাতে মিছিল শেষ হবে মুখ্যমন্ত্রীর। তারপর ওই দিন সন্ধ্যায় বড়বাজারে সত্যনারায়ণ পার্কে সভা করবেন তৃণমূল নেত্রী। এর আগে আগামী ২৩ মে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় জনসভা করবেন তিনি।

উত্তর কলকাতায় ভোট পর্ব শেষ করার পর দক্ষিণ কলকাতায় সভা ও পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী। জানা যাচ্ছে, আগামী ২৮ মে বেহালা চৌরাস্তায় জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আগামী ৩০ মে যাদবপুরের সুলেখা মোড় কিংবা ৮ বি বাসস্ট্যান্ড থেকে পদযাত্রা শুরু করবেন মুখ্যমন্ত্রী। এরপর গড়িয়াহাট, বালিগঞ্জ ফাঁড়ি হয়ে হাজরা মোড় হয়ে কালীঘাটে শেষ করবেন পথযাত্রা। আগামী ১ জুন কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে হবে ভোট গ্রহণ। কলকাতা ছাড়াও উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাতেও ভোট হবে। ওইদিনই সাত দফার ভোটগ্রহণ পর্ব শেষ হবে। 

 

 

 

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি