শুটিং সেটে ছোট শিল্পীদের সঙ্গে পৈশাচিক আচরণ করা হয়, বিস্ফোরক ‘পঞ্চায়েত’ তারকা

যেকোনও শুটিং সেটে প্রধান অভিনেতাদের আদর-যত্নে রাখা হয় এবং ছোট অভিনেতাদের সঙ্গে পৈশাচিক আচরণ করা হয়। আর এমন আচরণ এতটাই ভয়ানক যে, এই কারণে তিনি দুই বছরের জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিনেমার পর্দার বাইরে কি হচ্ছে তা দর্শকদের চোখে সবসময়ই ফুটে ওঠে। কিন্তু পর্দায় ভেতরে কী হচ্ছে, তা একেবারেই ধারণা থাকে না দর্শক দের। অভিনয় আবার অনেকের পেশার থেকে নেশা বেশি। কিন্তু এই পেশায় খুব তাড়াতাড়ি ওপরে ওঠা দুষ্কর। ছোট থেকে বড় জায়গায় উঠতে হয়, যারা এত চাপ মাথায় নিতে পারেন না, তাঁরা সহজেই ব্যর্থতার কাতারে নাম লেখান। আর ছোট শিল্পীদের নির্মাতা বা বড়মাপের অভিনেতাদের কাছে একেবারেই ক্ষুণ্ণ। সম্প্রতি নিজের পেশার এমনই একটি আখ্যান প্রকাশ্যে আনলেন ‘পঞ্চায়েত’ এবং ‘গুল্লাক’-এর মতো ওয়েবসিরিজের অভিনেত্রী সুনিতা রাজওয়ার। যিনি এই দুই সিরিজের মাধ্যমেই জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন বলা চলে।

জনপ্রিয় অভিনেত্রী, সম্প্রতি টিভি এবং চলচ্চিত্রের সেটে সিনিয়র অভিনেতাদের দ্বারা বৈষম্য নিয়ে মুখ খুলেছেন। তাঁর কথায়, যেকোনও শুটিং সেটে প্রধান অভিনেতাদের আদর-যত্নে রাখা হয় এবং ছোট অভিনেতাদের সঙ্গে পৈশাচিক আচরণ করা হয়। আর এমন আচরণ এতটাই ভয়ানক যে, এই কারণে তিনি দুই বছরের জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। যে কারণে তাঁর CINTAA কার্ডও বাতিল হয়ে গিয়েছিল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, “প্রধান অভিনেতাদের লাড্ডুবিষ্যত করা হয়। তাদের রুম হবে পরিপাটি, তাদের ঘরে একটি ফ্রিজ এবং একটি মাইক্রোওয়েভও থাকে। কিন্তু আমাদের মতো ছোট চরিত্রদের ছোট ছিমছাম ঘর থাকে। তারা সেখানে ৩-৪ জনকে একসঙ্গে বসিয়ে দেবেন। ছাদ ভাঙাচোরা। বিছানার চাদরটা নোংরা। এসব দেখে আমার খুব খারাপ লাগত।”

অভিনেতা আরও জানিয়েছেন যে, যাদের ছোট ভূমিকা রয়েছে তাদের সম্মান করা হত না বা পর্যাপ্ত পারিশ্রমিক দেওয়া হত না। পশুর মতো আচরণ করা হত, যা ছিল রীতিমতো হৃদয়বিদারক। প্রধান অভিনেতাদের সুবিধার্থে শুটিংয়ের সময়সূচী পরিবর্তন করা হত। কিন্তু পার্শ্বচরিত্রের অভিনেতারা অসুবিধার কথাও বললেও তাঁদের সঙ্গে খারাপ আচরণ করা হত। সুনিতা মন্তব্য করেন, “আপনি যদি জানেন যে আপনি কোনও নির্দিষ্ট শিল্পীর সঙ্গে শুটিং করছেন না, তবে পরে তাদের ফোন করুন। তাদের বসানোর দরকার কী?” যদিও ‘গুলক’-এ বিট্টু কি মমি চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত সুনিতা রাজওয়ার, স্বীকার করেছেন যে চরিত্রের অভিনেতারা প্রধান অভিনেতাদের তুলনায় কম ঘন্টা কাজ করেন, তবুও তিনি বৈষম্যকে অপমানজনক মনে করেন। সুনিতা, যিনি ‘পঞ্চায়েত’ এবং ‘গুল্লাক’ দিয়ে ঘরোয়া নাম হয়ে উঠেছেন, শীঘ্রই পর্দায় ফিরবেন কারণ দুটি শোই নতুন সিজন নিয়ে ফিরছে। ‘পঞ্চায়েত 3’ ২৮ মে থেকে প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হবে, আর ‘গুলক ৪’ ৭ জুন থেকে SonyLIV-এ স্ট্রিমিং হবে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল