ঘুমিয়ে গোটা গ্রাম, শত মানুষের জীবন কাড়ল ভূমিধস

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ পাপুয়া নিউগিনির কাওকালাম গ্রামে  ভয়ঙ্কর ভূমিধস । অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমের তরফে জানান হয়েছে,  বৃহস্পতিবার রাত ৩ টের সময় ভূমিধসের ঘটনা ঘটে । এরফলে  গভীর ঘুমে আছন্ন থাকাকালীন চোখের পলকে মাটির তলায় চলে গিয়েছে গোটা গ্রাম।   এই  ভূমিধসের কারণে প্রায় ১০০ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। তবে এখন পর্যন্ত ভূমিধসের জেরে কতজন প্রাণ হারিয়েছে তা প্রশাসনের তরফে জানান হয়নি।

সূত্রের খবর, ভূমিধসের কারণে  পাহাড়ের একটা অংশ ধসে পড়ে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  ইতিমধ্যে মাটির নিচ থেকে মৃতদেহ উদ্ধারের কাজ চলছে। বর্তমানে কাওকালাম গ্রামের ভূমিধসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, স্থানীয়রা মাটিচাপা মরদেহগুলি বের করে আনছেন। ভূমিধসের কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে কাওকালাম গ্রামে  । জোর কদমে চলছে উদ্ধারকাজ।

উল্লেখ্য, গত মার্চ মাসে পাপুয়া নিউগিনিতে  ভূমিধসের ঘটনা ঘটেছিল । আর তাতে ২৩ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনার পর ফের পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভুমিধসের ঘটনা ঘটে। বলা বাহুল্য, ২০২২ সালে জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে পাপুয়া নিউগিনি বিশ্বের ১৬তম সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে স্থান পেয়েছে।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী