‘তুলসি, ধূপ দিচ্ছি, খাও-দাও বসে থাক’ মোদিকে কটাক্ষ মমতার

এদিন গঙ্গাসাগর ও রায়দিঘীর সভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ইস্যুতে ফের কটাক্ষ হানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার মাটিতে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) তীব্র কটাক্ষ বাণে আঘাত হানলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন গঙ্গাসাগর ও রায়দিঘীর সভা থেকে তিনি প্রধানমন্ত্রীকে ফের জগন্নাথ ইস্যুতে কটাক্ষ হানেন। তিনি বলেন, ‘মোদি বলছেন আমার বাবা-মা ছিল না। ইশ্বর নাকি তাঁকে তৈরি করেছেন। জগন্নাথ দেবও নাকি ওর ভক্ত বলে দিচ্ছে। আহা রে! তাঁর জন্য কি একটা মন্দির করে দেওয়া উচিত নয়? আমি মন্দির করে দেব, ছবি রেখে দেব, পুরোহিত রেখে দেব। তুলসি, ধূপ দেব। খাও-দাও বসে থাক। দেশটাকে বিক্রি করতে হবে না। মোদির গ্যারান্টি ফোর টোয়েন্টি। দেশটাকে, জাতিটাকে, সংবিধানটাকে বিক্রি করে দিয়েছে। যত শীঘ্র বিজেপি(BJP) সরকারকে সরানো যায়, ততই মঙ্গল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা বলছে। সকাল থেকে প্রচারবাবুর ছবি। হেরে যাবেন বলে হারাতঙ্ক রোগে ভুগছেন। তাই আবোল-তাবোল বকছেন। জগন্নাথদেবও নাকি ওর ভক্ত ছিলেন। এ বার যদি মোদি ক্ষমতায় আসে তবে আর কোনও নির্বাচন হবে না। দেশটাকে বিক্রি করে দেবে। যত শীঘ্র বিজেপি সরকারকে সরানো যায়, ততই মঙ্গল।’

এর পাশাপাশি মমতা মোদি ও বিজেপিকে নিশানা বানিয়ে বলেন, ‘বিজেপির মতো বড় চোর নেই। বিজেপি না করলে কাদা। আর বিজেপি করলে সাদা? মেয়েরা পর্যন্ত মাথায় করে মাটি তোলে। তাদের ১০০ দিনের কাজের টাকা দেয়নি। আমরা দিয়েছি। যে পাকা বাড়ির ছবি দেখাচ্ছে তা-ও মিথ্যা। মিথ্যাবাদীর দল। ১১ লক্ষ পাকা বাড়ি আমরা বানিয়ে দেব। বিজেপি যেটা বলে করে না। বিজেপি মিথ্যা কথা বলে। বিজেপি ভাঁওতাবাজ পার্টি। বিজেপি মিথ্যেবাদী পার্টি। বিজেপি পার্টি চাকরি কেড়ে নেওয়ার পার্টি। বিজেপি ধান্দাবাজ পার্টি।  গ্যারেন্টির নাম করে ফোরটোয়েন্টির কথা বলছে বিজেপি। ২০২১ নির্বাচনের আগে আমরা যা বলেছি তাই করেছি। এটাই একটা রাজনৈতিক দলের কাজ। মানুষকে যা বলব সে কথা রাখব। কাড়ি কাড়ি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে। কিন্তু ১০০ দিনের কাজের জন্য কেন্দ্রের কাছে টাকা নেই। আমি পুলিশ প্রশাসনকে বলব নাকা চেকিং করতে। নির্বাচনের জায়গাগুলোতে গাড়িতে করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢোকাচ্ছে বিজেপি। আমি প্রশাসনকে বার বার বলব নাকা চেকিং করতে। এ বারের নির্বাচনে দেখছি বিজেপির মিথ্যা কথা বলার সংখ্যাও আরও বেশি বেড়ে গিয়েছে। কাগজে বিজ্ঞাপন দিয়ে যে ছবিগুলো দেখাচ্ছে তা আসল নয়। সব ক’টা মিথ্যা কথার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। কুকুর কামড়ালে জলাতঙ্ক হয়। আর এখানে বিজেপি হারাতঙ্ক রোগে ভুগছে।’  

নতুন স্মার্টফোন আনল OPPO, ক্যামেরা ও ব্যাটারিতে থাকছে দুর্দান্ত চমক

পহেলগাঁও হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তান? NIA চার্জশিটে বিস্ফোরক তথ্য

ফলতার ২৮৫টি বুথে ভোটগ্রহণ, উৎসবের মেজাজে ভোটাররা

খাওয়ার পরই বুক জ্বালা? কোন খাবার এড়ালে মিলবে স্বস্তি? কি বলছেন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট

‘ককরোচ জনতা পার্টি’তে সামিল অনুরাগ কাশ্যপ-কঙ্কনা সেনশর্মা সহ বলি তারকারা

দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

মশা তাড়াতে কোন-কোন এসেনশিয়াল অয়েল সবচেয়ে ভাল কাজ করে?

আপনি কি ‘বিশ্বের সবচেয়ে দুঃখের চলন্ত সিঁড়ি’ সম্পর্কে জানেন?

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

মুম্বইকে ১৪৭ রানে বেঁধে রাখলেন অজিঙ্কা রাহানেরা

এই সরোবরে কয়েন দিলেই ইচ্ছাপূরণ হয়! দূর-দূরান্ত থেকে স্নান করতে আসেন ভক্তরা

অযাচিত অর্থ আয় নাকি অত্যধিক ব্যয়-কেমন কাটবে লক্ষ্মীবার?

ঘুসুড়ির জে. এন. মুখার্জী রোডের বেহাল দশা, নতুন সরকারের দিকে তাকিয়ে এলাকাবাসী