ঘুসুড়ির জে. এন. মুখার্জী রোডের বেহাল দশা, নতুন সরকারের দিকে তাকিয়ে এলাকাবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি ,হাওড়া:রাস্তা নয়, যেন মরণফাঁদ। ঘুসুড়ি জে. এন. মুখার্জী রোডের বেহাল দশা, নতুন সরকারের দিকে তাকিয়ে ঘুসুড়িবাসী।হাওড়া শহরের অন্যতম ব্যস্ততম রাস্তা ঘুসুড়ি জে. এন. মুখার্জী রোড(J N Mukherjee Road) এখন কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল-কলেজের ছোট ছোট পড়ুয়ারা চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। খানাখন্দে ভরা এই বেহাল রাস্তার কারণে প্রায় প্রতিদিনই কেউ না কেউ ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন। এখানকার নিত্যযাত্রীদের জীবন এখন চরম দুর্ভোগের এক নামান্তর।

কিছুদিন আগেই রাজ্যে নতুন সরকার গঠন হয়েছে। আর নতুন সরকার আসতেই স্বভাবতই এলাকার সাধারণ মানুষের মনে নতুন করে বাঁচার আশা জেগেছে। আগের সরকার হয়তো টুকটাক কিছু জোড়াতালির কাজ করেছিল। কিন্তু এই ব্যস্ত রাস্তার স্থায়ী সমাধানের জন্য তা মোটেও যথেষ্ট ছিল না। তাই নতুন সরকারের ওপর এখন ঘুসুড়ির মানুষের প্রত্যাশা আকাশছোঁয়া।”পুরানো সরকার যা করেছে করেছে, কিন্তু নতুন সরকার আমাদের নতুন আলো দেখাবে, দুর্ভোগ থেকে মুক্তি দেবে” এই বুকভরা আশা নিয়েই এখন দিন গুনছেন এলাকার সাধারণ মানুষ ও পথচারীরা।

প্রশাসন আর যেন একটুও দেরি না করে! সাধারণ মানুষের দুর্ভোগ এবং স্কুলপড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে অবিলম্বে এই ঘুসুড়ি(Ghusuri) জে. এন. মুখার্জী রোডের স্থায়ী মেরামতির কাজ দ্রুত শুরু করা হোক। এই জোরালো দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।ইতিমধ্যে এলাকাবাসীরা নবনির্বাচিত বিজেপি প্রতিনিধির সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা চালাচ্ছে। সকলেই আশাবাদী যে বাংলায় পরিবর্তনের পর এবার ঘুসুড়ির খানাখন্দে ভরা রাস্তারও পরিবর্তন ঘটবে খুব শীঘ্রই।

রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন! মেদিনীপুর মেডিক্যাল কলেজে ৫ কর্মীকে শোকজ

অনেক মানুষ চান না আর্জেন্টিনা জিতুক, কোচ স্কালোনির মন্তব্যে চর্চা তুঙ্গে

নিউ ইয়র্কে বিয়ের অনুমতি পেতে প্রশাসনকে ১.৬০ লক্ষ ডলার দিয়েছেন টেলর সুইফট

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

চিংড়িঘাটায় দ্রুত গতিতে চলছে কাজ, কবি সুভাষ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু ডিসেম্বরেই

টিকিট না মেলায় বিজেপির অন্দরে অশান্তি, দাতিয়ায় জাতীয় সড়ক অবরোধ ঘিরে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও

দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে মৃত্যু কর্মরত শ্রমিকের, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা, খুনের চেষ্টা করলেই নিশ্চিহ্ন হবে ইরান’, হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল