দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: জোড়া ঘূর্ণাবর্তের জেরে বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া। একদিকে উত্তরবঙ্গে টানা কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, অন্যদিকে দক্ষিণবঙ্গে বজায় থাকবে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া। ফলে রাজ্যের দুই প্রান্তে সম্পূর্ণ ভিন্ন আবহাওয়ার চিত্র।

আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি পশ্চিম বিহারের উপরও আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে।বৃহস্পতিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরাংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে শুক্রবার, শনিবার ও রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: আগামী ২’ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায় প্রবল দুর্যোগ, সতর্কতা জারি

এছাড়া দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরম থেকে বিশেষ স্বস্তি মিলবে না। কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলি যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে পারদ ৪০ ডিগ্রি ছুঁতে পারে। একই সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া ও স্বল্পস্থায়ী ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গায়ের রঙ কালো বলে নির্যাতন! ছাদ থেকে পড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

নতুন স্মার্টফোন আনল OPPO, ক্যামেরা ও ব্যাটারিতে থাকছে দুর্দান্ত চমক

পহেলগাঁও হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তান? NIA চার্জশিটে বিস্ফোরক তথ্য

ফলতার ২৮৫টি বুথে ভোটগ্রহণ, উৎসবের মেজাজে ভোটাররা

খাওয়ার পরই বুক জ্বালা? কোন খাবার এড়ালে মিলবে স্বস্তি? কি বলছেন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট

‘ককরোচ জনতা পার্টি’তে সামিল অনুরাগ কাশ্যপ-কঙ্কনা সেনশর্মা সহ বলি তারকারা

মশা তাড়াতে কোন-কোন এসেনশিয়াল অয়েল সবচেয়ে ভাল কাজ করে?

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

মুম্বইকে ১৪৭ রানে বেঁধে রাখলেন অজিঙ্কা রাহানেরা

আপনি কি ‘বিশ্বের সবচেয়ে দুঃখের চলন্ত সিঁড়ি’ সম্পর্কে জানেন?

এই সরোবরে কয়েন দিলেই ইচ্ছাপূরণ হয়! দূর-দূরান্ত থেকে স্নান করতে আসেন ভক্তরা

অযাচিত অর্থ আয় নাকি অত্যধিক ব্যয়-কেমন কাটবে লক্ষ্মীবার?