যোগী রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১১ পূণ্যার্থী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনা। শনিবার গভীর রাতে তীর্থযাত্রী বোঝাই বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। আর তাতে ১১ জন প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলায়।

পুলিশ জানায়, শাহজাহানপুর জেলার খুতার থানা এলাকায়  একটি ধাপার পাশে দাঁড়িয়ে ছিল যাত্রীবাহী বাস। আর সেইসময় পেছন থেকে বাসটকে ধাক্কা দেয় পাথরবোঝাই ট্রাক।  তাতেই বাসটি উল্টে পড়ে যায় ।  এরফলে ঘটনাস্থলে প্রাণ হারান ১১ জন এবং ৩০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসে ভ্রমণকারী ভক্তরা সকলেই সীতাপুর জেলার কমলাপুর থানা এলাকার জেঠা গ্রামের বাসিন্দা ছিলেন।  জানা গিয়েছে বাসযাত্রীরা তীর্থ করতে পূর্ণগিরি যাচ্ছিলেন।

শাহজাহানপুরের পুলিশ সুপার অশোক কুমার মীনা বলেন, ‘রাত ১১টা নাগাদ আমরা খবর পাই যে খুতার থানা এলাকায় একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। টানা ৩ ঘণ্টা ধরে চলে উদ্ধারকাজ। আমরা সব কটি দেহ উদ্ধার করতে পেরেছি। আক্রান্তদের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।‘ তবে এখন নিহতদের পরিচয় জানা যায়নি। যোগী রাজ্যে এই ভয়াবহ দুর্ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন