জেনে নিন ফলহারিণী কালীপুজো কবে ? তিথি, সময় ও মাহাত্ম্য

Share:

নিজস্ব প্রতিনিধি :  ফলহারিণী অমাবস্যা হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ও জাগ্রত তিথি। এই দিনে ফলহারিণী কালীপুজো করা হয়ে থাকে। আপনি কী জানেন এই পুজোর তিথি,সময় ও মাহাত্ম্য ? বিশ্বাস করা হয় এই দিনে নিয়ম আচার মেনে পুজো সম্পন্ন করলে দেবীর আশির্বাদে দূর হয় সমস্ত সংকট। জেনে নিন কবে পড়েছে ফলহারিণী কালীপুজো।

তারিখ : অমাবস্যা তিথি শুরু হবে ৫ জুন সন্ধে ৭টা ১৫ মিনিটে। ফলহারিণী কালীপুজো হবে আগামী ৫ জুন ২০২৪ বুধবার। অমাবস্যা চলবে ৬ জুন বৃহস্পতিবার বিকেল ৫টা ৫৩ মিনিটে। যেহেতু কালীপুজো রাতে হয়, তাই ৫ জুন রাতে অমাবস্যা পড়ে গেলেই শুরু হবে ফলহারিণী কালীপুজো।

মাহাত্ম্য :  এই দিনে যেকোন ফল নিবেদন করা হয় দেবীকে। শুধু তাই নয় এইদিন সাধকরা তাঁদের কর্মফলও অর্পণ করেন দেবীর চরণে। বিশ্বাস করা হয় এতে দেবী তাঁর কর্মফল টেনে নেন এবং জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসেন।

আর একটা রীতি আছে তা হল এইদিন ভক্তরা অনেকেই মনস্কামনা পূরণের জন্য মান্নত করেন। এখানে ভক্তরা তাঁদের প্রিয় ফল মায়ের কাছে অর্পন করেন। যতদিন না দেবী তাঁদের মনস্কামনা পূরণ না করছেন ততদিন পর্যন্ত সেই ফল ত্যাগ করেন ভক্তরা। মনস্কামনা পূর্ণ হলে তবেই সেই ফল ছুঁয়ে থাকেন ভক্তরা।

মা সারদাকে পুজো শ্রীরামকৃষ্ণের : বাঙালি জীবনে ফলহারিণী অমাবস্যার বিশেষ তাত্‍পর্য রয়েছে। ১২৮০ বঙ্গাব্দের জৈষ্ঠ্য অমাবস্যা তিথিতেই দক্ষিণেশ্বরে সারদা দেবীকে আদ্যাশক্তিরূপে পুজো করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ।

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩