পারিবারিক বিয়েতে স্বামী ও দেওরদের সঙ্গে তুমুল নাচ বিদ্যার, ভাইরাল ভিডিও

বিয়েতে তাঁদের চারজনকে চার্টবাস্টার "জুম্মা চুম্মা দে দে"-তে নাচতে দেখা গিয়েছে। রেডডিটে ভাইরাল হওয়া ভিডিওতে বিদ্যা এবং তার প্রযোজক স্বামী সিদ্ধার্থকে প্রথমে নাচতে দেখা গিয়েছে। এরপর তাঁদের সঙ্গে যোগ দিতে দেখা যায় আদিত্যকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিনেমার বাইরে সেলিব্রিটিদের নানা কাণ্ডের ভিডিও মাঝে মধ্যেই ভাইরাল হতে থাকে। আর তা দেখে সাধারণ মানুষরাও নিজেদের সঙ্গে তারকাদের রিলেট করতে পারে। ভাবেন তারকারাও নিজের পরীবারের সদস্যদের সঙ্গে থাকলে একেবারে খুল্লামখুল্লা। হ্যাঁ, সম্প্রতি অভিনেত্রী বিদ্যা বালনে একটি ভিডিও দেখে ভক্তদের রীতিমতো ঘুম উড়েছে। একপাশে স্বামী, অন্য পাশে দেওরকে নিয়ে এক্কেবারে তুমুল নাচ শুরু করলেন নায়িকা। ভিডিওটি কোনও একটি পার্টি চলাকালীনের মুহূর্ত বলে মনে হচ্ছে। আর ভিডিওটি রেডিটে আপলোড করেছেন কোনও একজন ব্যবহারকারী। ভিডিওতে বিদ্যার দেওর তথা অভিনেতা আদিত্য রায় কাপুর, তাঁর স্বামী সিদ্ধার্থ রায় কাপুর, কুণাল রায় কাপুরকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছে।

অনুমান, পারিবারিক কারোর বিয়েতে উপস্থিত ছিলেন বিদ্যার শ্বশুরবাড়ির পরিবার। বিয়েতে তাঁদের চারজনকে চার্টবাস্টার “জুম্মা চুম্মা দে দে”-তে নাচতে দেখা গিয়েছে। রেডডিটে ভাইরাল হওয়া ভিডিওতে বিদ্যা এবং তার প্রযোজক স্বামী সিদ্ধার্থকে প্রথমে নাচতে দেখা গিয়েছে। এরপর তাঁদের সঙ্গে যোগ দিতে দেখা যায় আদিত্যকে। গানটির বিখ্যাত হুক লাইনে বিদ্যা বালান-সহ তাঁর তিন দেওরকে নাচতে দেখা গিয়েছে। শেষে অভিনেত্রীকে গানের আইকনিক অমিতাভ বচ্চনের হুক স্টেপ নাচতে দেখা গিয়েছে। বিদ্যা বালান ২০১০ সালে করণ জোহরের বাড়িতে একটি পার্টিতে সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে দেখা করেছিলেন। আর সেখানেই দুজনকে ইচ্ছে করেই আমন্ত্রণ জানিয়েছিলেন করণ।

 

The Roy Kapurs
byu/Rainyday2158 inBollyBlindsNGossip

এরপর কিছুদিন তাঁরা ডেটিং করার পরে, ডিসেম্বর ২০১২ সালে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা গাঁটছড়া বাঁধেন। আর শিবের মতো স্বামীকে পেয়ে বিদ্যা ধন্য। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “এমনকি আমাদের প্রজন্ম থেকেও অনেক লোক ডানে বামে সোয়াইপ করে। কিন্তু আমি ভাগ্যবান হয়েছি যে আমি টিন্ডার এবং বাম্বল বুম হওয়ার আগে একজন অংশীদার পেয়েছি এবং আমি এতে খুব খুশি।”

কৃষিজমিতে মিষ্টি আঙুর চাষ করে নজির গড়লেন দেগঙ্গার কৃষক

একধাক্কায় কমল সোনা ও রুপোর দাম, দেখে নিন এক নজরে

মৃত্যুর আগের দিন প্রেমিকের বাড়িতে গিয়েছিলেন সায়নী, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

আলুর একই পদে বিরক্ত? চটপট বানিয়ে ফেলুন সুস্বাদু ললিপপ স্টাইল স্ন্যাকস

নিরামিষ খাবারে আর অনীহা নয়, একবার বানিয়ে দেখুন এই ৫টি পদ

ছুটির দিনে বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ম্যাঙ্গো সন্দেশ

চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে আক্রান্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মাথায় পড়ল ঢিল

রবিবারের মেনুতে মটনের জাদুতে জমিয়ে দিন ডাইনিং টেবিল

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

তোলাবাজি থেকে হুমকির অভিযোগ, পুলিশের জালে দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর

কাটোয়ায় ১০০দিনের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

টেস্ট ক্রিকেট খেলবেন বৈভব? শচিনের মন্তব্যে তোলপাড় ক্রিকেট মহল