মমতার কাছে আর্থিক সাহায্যের আর্জি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারত সেবাশ্রম সংঘের কার্ত্তিক মহারাজকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করেছিলেন তৃণমূল সুপ্রিম। আর তাতে সরব হয়েছিল বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদ। মমতাকে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী।  এরপর এই ইস্যু নিয়ে রাজপথে নেমেছিলেন সন্ন্যাসীরা।  তবে এসব  বিতর্ক থেকে প্রথম থেকেই দূরে ছিল রামকৃষ্ণ মিশন।

বুধবার উত্তর কলকাতার   তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সিমলা স্ট্রিটে বিবেকানন্দের জন্মভিটে পর্যন্ত পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পদযাত্রার শেষে  স্বামীজীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তৃণমূলনেত্রী। সেখানে তিনি কথা বলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের সঙ্গে। তাঁরা মমতাকে বলেন,’আপনি আমাদের ভরসা। সংঘের অবস্থা ভালো নয়। তাই স্বামীজির বাড়ির  সৌন্দর্যায়নের জন্য আর্থিক সাহায্যের দরকার। তাহলে খুবই ভালো হবে।‘ তৃণমূল সুপ্রিম পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

সম্প্রতি একসভায় গিয়ে মমতা বলেছিলেন,’ আমি রামকৃষ্ণ মিশনকে খুবই শ্রদ্ধা করি। এখানকার মেম্বারদের আমি ভালোবাসি। আমি দীক্ষা নিতে পারি। কিন্তু আমি জানি রামকৃষ্ণ মিশন কোন দিন ভোট দেয় না। তবে আসানসোলে একটি রামকৃষ্ণ মিশন আছে সেখানে দিল্লি থেকে নির্দেশ আসে। বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলা হয়। কেন সাধুরা এই কাজ করবেন?’ তৃণমূল নেত্রীর এই বক্তব্যের পর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ জানিয়ে দেন,’রামকৃষ্ণ মিশন একটি অরাজনৈতিক ও আন্তর্জাতিক সংস্থা। রামকৃষ্ণ মঠ ও মিশন তাঁর ভক্ত ও  অনুগামীদেরদের কখনওই নির্দেশ দেয় না যে তারা কাকে ভোট দেবে।‘   এই পরিস্থিতিতে রামকৃষ্ণ মিশনের পাশে থাকার আশ্বাস দিলেন মমতা।

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে খেলবে ইংল্যান্ড’, প্রাক্তন ফুটবলারের মন্তব্যে তুঙ্গে চর্চা

সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০